ব্রিটেন থেকে ভারতে যদি কেউ আসেন তাহলে কেন্দ্রীয় সরকারের এই নতুন বিধিনিষেধ তাকে অবশ্যই পালন করতে হবে।

23rd December 2020 1:40 pm Information
ব্রিটেন থেকে ভারতে যদি কেউ আসেন তাহলে কেন্দ্রীয় সরকারের এই নতুন বিধিনিষেধ তাকে অবশ্যই পালন করতে হবে।


লাগাম টানা যাচ্ছে না করোনার সংক্রমনের উপরে। ‌ বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রায় ১৭ টির মতো ধাপে আস্তে আস্তে নিজেদের পরিবর্তন ঘটাচ্ছে' এই মারণ ভাইরাস। ব্রিটেনে দেখা দিয়েছে নতুনরূপে করোনা ভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এর শিকার হচ্ছে প্রধানত তরুণ-তরুণীরা। তাই এবার ২২ শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক কুরআন বন্ধ রেখেছে ভারত সরকার। তারপর লন্ডন থেকে ভারত গামী সমস্ত যাত্রীদের জন্য ভারত সরকার এক নতুন নিয়ম চালু করেছে বলে জানা গিয়েছে। ‌

ভারত সরকার জানিয়েছে ব্রিটেন থেকে যেসব যাত্রীরা ভারতে ফিরবেন তাদের বিমানবন্দরেই কোভিড পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা পজিটিভ হবেন তাদের আইসোলেশনে যেতে হবে। এবং তার সঙ্গে যে সহযাত্রীরা আছেন তাদের সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এছাড়াও ভারত সরকার ঘোষণা করেছে ব্রিটেন থেকে আসা সমস্ত যাত্রীদের গত দুই সপ্তাহের যাত্রা সমস্ত বিবরণ লিখে ফরম পূরণ করতে হবে।
এই নতুন করোনা পজিটিভ যাত্রীদের কোয়ারেন্টাইন এ পাঠিয়ে দেয়া হবে। 

পজিটিভ যাত্রীদের  হোম আইসোলেশনেও রাখা হতে পারে। দুই সপ্তাহ পর আবার তাদের করোনা পরীক্ষা হবে। তারপরেও যদি রিপোর্ট পজিটিভ হয় তারপর আবার তাদের পরীক্ষা করা হবে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।