বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক।

24th December 2020 3:48 pm Information
বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক।


আজকের দিনটি কাটলেই আসছে বড়দিন। অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন। ২৫ শে ডিসেম্বর খ্রিস্টানদের কাছে খুবই একটি অন্যতম দিন। কিন্তু বড়দিনে এখন বাঙালিরাও সমান ভাবে উপভোগ করছেন। এই দিন কি খাবার একটি প্রচলন শুরু থেকেই চলে আসছে। এই সময় বাজারে নানা রকম ফ্রুট কেক চকলেট কেক ইত্যাদি বিক্রি হয়। কিন্তু এখন অনেকেই ঘরোয়া পদ্ধতিতে খাবার বানিয়ে খেতে পছন্দ করেন। আসুন জেনে নিই বাড়িতে কিভাবে খুব সহজেই ক্রিসমাসের কেক বানিয়ে ফেলতে পারবেন। 

উপকরণ -১) ডিম

২) ময়দা

৩) সাদা তেল

৪) বেকিং পাউডার

৫) গুঁড়ো দুধ

৬) কোকো পাউডার

৭) চকো চিপস

৮) চিনিগুড়া

৯) চকলেট এসেন্স

১০) হোয়াইট চকলেট


প্রণালী - প্রথমে একটি পাত্রে সবকটি ডিম একসাথে ফিরিয়ে নিতে হবে তার মধ্যে ময়দা, কোকো পাউডার, গুঁড়ো দুধ, চিনি গুঁড়ো ও বেকিং পাউডার এবং দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারমধ্যে চকলেট এবং চকো চিপস দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিন। একটি অ্যালুমিনিয়ামের পাত্রে মিশ্রণটি ঢেলে মাইক্রো ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিন। কেকটি ঠান্ডা হয়ে গেলে তার ওপর থেকে হোয়াইট চকলেট চকো চিপস চেরি কাজু ইত্যাদি ছড়িয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে ক্রিসমাসের কেক। আপনাদের পছন্দমত ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।