করোনার ভয়াবহ দাপটে সন্ত্রস্ত সারা পৃথিবী। করোনার ব্যাপক আঘাতে মূহ্যমান গোটা ভারত বর্ষ। বহু মানুষ শিকার হয়েছেন এই মারণ রোগের। এখনো পর্যন্ত এই মহামারীর ভ্যাকসিনের সুনির্দিষ্ট দিশা দেখাতে পারছেন না বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় রত হয়ে রয়েছেন। তাঁরা জনমানসে আশার সঞ্চার দিয়েছেন যে খুব শীঘ্রই তাঁরা করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে তুলে দিতে সক্ষম হবেন। মৃত্যুভয় প্রতিটি মানুষের রোজকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে আবার নতুন এক ভয়াবহ বিপদ এসে দাঁড়িয়েছে ভারতের দ্বারে।
এমনিতেই প্রতিবেশী দেশ চিনে করোনার উৎস বলে সকলেই জানেন। সেরকমই এক মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া যার নাম 'ব্রুসেলোসিস' চিনে উৎপত্তি লাভ করেছে। এবং ভারতেও প্রবেশ করে ফেলেছে এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। ভারতের বেশকিছু গবাদিপশুর শরীরে এই ব্যাকটেরিয়ার উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। ভয়াবহ মহামারী করোনার মতই এই ব্যাকটেরিয়া খুবই সংক্রামক। উত্তরপশ্চিম চিনে এই ভয়াবহ ব্রুসেলোসিস ব্যাকটেরিয়া মারাত্মকভাবে সংক্রমণ বিস্তার করেছে। জানা গিয়েছে উত্তর-পশ্চিম চীনে এখনো পর্যন্ত প্রায় ৩,২৫০ জন এই মারণ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। যা অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে সারা চিন তথা বিশ্বজুড়ে। করোনার মতই আরেক মহামারীর ভয়ে সন্ত্রস্ত সারা বিশ্বব্যাপী। বিশেষ করে ভারতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ায় অত্যন্ত আশঙ্কায় পর্যবসিত হয়েছে ভারতীয় নাগরিকরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভয়াবহ ব্যাকটেরিয়া ব্রুসেলোসিস পশুদের শরীর থেকে সংক্রামিত হয়ে থাকে। তবে জানা গিয়েছে, মানুষ থেকে মানুষের মধ্যে এই ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রামিত হবার সম্ভাবনা অনেকটাই কম বা বলতে গেলে প্রায় নেই বললেই চলে।
এই ব্যাকটেরিয়া তে আক্রান্ত হওয়ার মানব শরীরে প্রধান উপসর্গ গুলি হল- অত্যন্ত মাথা যন্ত্রণা, গায়ে জ্বর, গাঁটে গাঁটে ব্যাথা অনুভূত হওয়া, খাবারে অত্যাধিক অরুচি প্রভৃতি।
আবার বেশ কিছু আক্রান্তের মধ্যে আর্থারাইটিস সহ স্পন্ডিলাইটিস, প্রভৃতি সমস্যার উদ্রেক ঘটেছে বলে জানা গিয়েছে।
তবে জানা গিয়েছে এই ব্যাকটেরিয়া কোন ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি, তবে অ্যান্টিবায়োটিকের সাহায্য নিয়ে এই ব্যাকটেরিয়াকে রোধ করা যেতে পারে।
জানা গিয়েছে চীনের একটি বায়োলজিক্যাল মেডিসিন ফ্যাক্টরি থেকে এই ব্যাকটেরিয়া সংক্রমণ উপস্থিত হয়েছে সমাজে। জানা গিয়েছে পশুর ফ্লুইড থেকে, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। তাই প্রতিটি মানুষকে আরো সতর্ক থাকতে হবে।