বর্তমানে প্রতিটি মানুষ চায় সুস্থ্য এবং প্রাণবন্ত থাকতে। সেই লক্ষ্যে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। কেউ কেউ প্রতিনিয়ত যোগাভ্যাস এর দ্বারা তাদের শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে চান। তবে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা নির্ভর করে মানুষের প্রাত্যহিক জীবনযাপনে তথা খাওয়া-দাওয়ার উপরে। আমাদের হাতের নাগালেই রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উপায় গুলি। আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত উপায় গুলি সম্পর্কে।
বর্তমানে বেশিরভাগ মানুষ খাওয়ার অভ্যাস যথেষ্ট অনিয়মের মধ্যে অতিবাহিত করে থাকেন। বেশ কিছু মানুষের ডায়েট শরীরের পক্ষে মঙ্গল জনক বলে বিবেচিত হয় না। যার দরুন, বর্তমানে অনেকেই হজমের সমস্যায় জেরবার। অনেকেই বহুদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন। তাঁরা বিভিন্ন ডাক্তার দেখিয়ে, অনেক ওষুধ খেয়েও কোনো সুরাহা পাননি। কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই হজমের সমস্যা দূর করা যায় খুব সহজেই। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে অচিরেই হজমের সমস্যা থেকে মুক্তিলাভ সম্ভবপর হয়।
১) হজম শক্তির সমস্যা দূর করতে গেলে প্রথমেই যেটি করতে হবে সেটা হল প্রাত্যহিক খাবার পাতে টাটকা শাকসবজি রাখতেই হবে। অর্থাৎ বিভিন্ন সবুজ শাক সবজি খেলে হজম শক্তি দৃঢ় হয়।
২) ক্যালসিয়াম আমাদের শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি করে। তাই যেসব খাবারে ক্যালসিয়াম রয়েছে সেসব খাবারে, সেইসব খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে অচিরেই হজমের গন্ডগোল থেকে মুক্তিলাভ করা সম্ভব হয়।
৩) বাইরের প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন। তার কারণ বাইরে প্রক্রিয়াজাত খাবার গুলিতেই বিভিন্ন ক্ষতিকারক মশলা অথবা আনুষাঙ্গিক জিনিস মেশানো হয়। এছাড়াও বাইরের প্রক্রিয়াজাত বিভিন্ন তেলেভাজা খাবারগুলি পরিপাকতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাইরের প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৪) অনেকেই চা পান করে থাকেন। কিন্তু জানেন কি গ্রিন টি পান করা অভ্যাস করলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। গ্রিন টি' তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আদা যুক্ত চা অথবা গ্রিন টি যদি নিয়মিত পান করতে পারেন, তাহলে হজমের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন।
৫) পরিশেষে বলা যায়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো যে যখনই খাবার খান না কেন তা ভালোভাবে চিবিয়ে খান। ভালোভাবে চিবিয়ে খেলে খাবারের কণাগুলি দ্রুত হজম হয়ে যায়। তাড়াতাড়ি ভালোভাবে না চিবিয়ে খাবার খেয়ে নিলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বিঘ্নিত হয়। তাই খাবার আগে ভালোভাবে চিবিয়ে খেলে হজমের কোন গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে না।