শেষ হতে চলেছে অপেক্ষা। ভারতের মাটিতে চাকা ঘুরতে চলেছে প্রথম বুলেট ট্রেনের।

27th September 2020 3:10 pm News
শেষ হতে চলেছে অপেক্ষা। ভারতের মাটিতে চাকা ঘুরতে চলেছে প্রথম বুলেট ট্রেনের।


বর্তমানে বিজ্ঞানে মানুষের জয়যাত্রা হয়েছে আরো উন্নয়নশীল। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলি আজ বিজ্ঞানের জয়ধ্বজা উড়িয়ে নিজেদের একেবারেই প্রথম সারিতে উন্নীত করেছে। আমাদের এই উন্নয়নশীল দেশ ভারত বর্ষ'ও পিছিয়ে নেই। ‌ ভারত'ও আজ পৃথিবীর বুকে নিজের গৌরবময় পদচিহ্ন অঙ্কিত করতে সক্ষম হয়েছে। এবার ভারতের গৌরবের মুকুটে জুড়তে চলেছে আরও একটি পালক। 
জানা গিয়েছে খুব শীঘ্রই ভারতের মাটিতে চাকা ঘোরাতে চলেছে বুলেট ট্রেনের। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে কুড়ি হাজার কোটি টাকার টেন্ডার ডেকেছে ন্যাশনাল high-speed রেল কর্পোরেশন লিমিটেড। ‌

বহুদিন থেকেই জোরদার পরিকল্পনা চলছিল ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচিত হওয়ার পর থেকেই  শীঘ্রই ভারতে বুলেট ট্রেনের সূচনার ঘোষণা করেছিলেন। এবার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে মুম্বাই-আহমেদাবাদ রুটের মোট ২৩৭ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রুটে জমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়েছে। এবার খুব শীঘ্রই বুলেট ট্রেনের লাইন বসানোর কাজ শুরু হতে চলেছে। ভারতের দেশীয় সংস্থাগুলো কেই দরপত্র জমা দিতে বলা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত এই প্রজেক্টটিতে কোন বিদেশী সংস্থার কাছ থেকে দরপত্র গ্রহণ করবে না রেল। 
সবথেকে বেশি দরপত্র নেওয়া হয়েছে গুজরাটের বাপি থেকে ভদোদরা রুটটির জন্য।
এই রুটটিতে থাকছে মোট চারটি স্টেশন। 
বিভিন্ন বড় বড় সংস্থা এই দরপত্র কিনতে উৎসাহিত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ‌ বিখ্যাত সংস্থার লারসেন অ্যান্ড টুব্রো ‌ বুলেট ট্রেনের এই প্রজেক্ট এর দরপত্র কিনবে বলে জানা গিয়েছে। ‌ মোট এই রুটের দৈর্ঘ্য হবে ৫০৮ কিলোমিটার। 

এবার এই প্রজেক্টটি যাতে সুপরিকল্পিতভাবে বাস্তবায়িত হয় সেই আশায় দিন গুনছেন আপামর ভারতবাসী।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।