দেখুন, আবহাওয়া নিয়ে বড়োসড়ো আপডেট। বাংলা থেকে কবে বিদায় নিচ্ছে বর্ষা

27th September 2020 7:40 pm Information
দেখুন, আবহাওয়া নিয়ে বড়োসড়ো আপডেট। বাংলা থেকে কবে বিদায় নিচ্ছে বর্ষা


ভারতের মাটিতে বর্ষা পদার্পন করেছিল গত পয়লা জুন। তারপর থেকেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বৃষ্টির ঘনঘটা দেখা গিয়েছে। উত্তরবঙ্গে বন্যার তান্ডব দেখেছে রাজ্যবাসী। এছাড়া আসামের বুকেও বন্যা অত্যন্ত তাণ্ডব চালিয়েছে। মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে ভাঙ্গনের দেখা মিলেছে। যার ফলে সন্ত্রস্ত হয়েছে রাজ্যবাসী। 
সারা দেশ জুড়ে করোনাভাইরাসের এই তান্ডব চলাকালীন বৃষ্টির ঘনঘটা তেও নাজেহাল হয়েছে দেশবাসী। প্রতিবারের থেকে এবারে বর্ষা তুলনামূলক বেশি তান্ডব চালিয়েছে দেশজুড়ে। 

আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আজকে কলকাতার আকাশ সারাদিন বেশ পরিচ্ছন্ন রয়েছে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় à§© ডিগ্রি বেশী। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম রয়েছে। 

তবে অনেকেই বলছেন দুর্গা পুজোর আগে নাকি বিদায় নেবে বর্ষা। কিন্তু আবহাওয়া দপ্তর এর মতে এত তাড়াতাড়ি বর্ষা বিদায় নেবে না বাংলার বুক থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ২৭ থেকে ২৮ শে সেপ্টেম্বর বলা হলেও, এই সময়েও বর্ষা বাংলা থেকে বিদায় নেবে না। বরং দুর্গাপূজাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী অক্টোবরের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে। তবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে আগামী বেশ কয়েক দিনের মধ্যে বাংলায় তেমন ভাবে ঘোর বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাতের দিকে তাপমাত্রা আস্তে আস্তে কমছে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।