জয় দিয়ে মরশুম শুরু করলো বার্সেলোনা, গোল করলেন ফাতি-মেসি

28th September 2020 12:35 pm News
জয় দিয়ে মরশুম শুরু করলো বার্সেলোনা, গোল করলেন ফাতি-মেসি


বর্তমানে প্রায় প্রতিটি মানুষই ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছেন। কিছুদিন আগেই শুরু হয়েছে লা লিগা ফুটবল কাপ। এই লিগ কে ঘিরে প্রায় প্রতিটি মানুষের উৎসাহের শেষ নেই। মরশুমের শুরুতেই জয় দিয়ে সূচনা করলো বার্সেলোনা। ভিয়ারিয়ালের সাথে ম্যাচে গত রবিবার ৪-০ গোলে জিতলো বার্সেলোনা। মরশুমের প্রথমেই অনুষ্ঠিত এই লা লিগার ম্যাচে জোড়া গোল করে প্রশংসিত হয়েছেন আনুস ফাতি। সকলের প্রিয় লিওনেল মেসিও গোল করেছেন। 

২০২০ - ২০২১ এই মরশুমের প্রথম এই ম্যাচে বড়ো জয়ে বার্সেলোনার ফুটবলারদের মনোবল আরো দৃঢ় হয়েছে। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এই জয় পেলো বার্সা। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের আগমনের পর থেকেই বার্সেলোনার ভিত শক্ত হয়েছে। আনুস ফাতি জোড়া গোল করেন ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে। লিওনেল মেসিও গোল করে বার্সেলোনার গোলের মুকুটে আরেকটি পালক জোড়েন। তারপরেই আত্মঘাতী গোলের মাধ্যমে স্কোর দাঁড়ায় ৪-০ । 

সকলের প্রিয় লিওনেল মেসি আরেক নতুন কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের ষষ্ঠ ফুটবলার হিসাবে এই  ১৭ তম লা লিগা চ্যাম্পিয়নশিপে গোল পেলেন এল এম টেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।