আনারসের মধ্যে রয়েছে এই সমস্ত উপকারিতা।

28th September 2020 1:26 pm Information
আনারসের মধ্যে রয়েছে এই সমস্ত উপকারিতা।


বর্তমানে প্রতিটি মানুষ স্বাস্থ্যসচেতন। সকলেই চান তাঁদের শরীর থাকুক নীরোগ এবং স্বাস্থ্যোজ্বল। সেই নিরিখে প্রতিটি  মানুষ বর্তমানে খাওয়া দাওয়ার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। যেমন এই লক্ষ্যে অনেকেই বিভিন্ন ধরণের ফলের উপর গুরুত্ব দেন। সেরকমই একটি জনপ্রিয় ফল হল আনারস। এই জনপ্রিয় ফলটি আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি মেটায়। শরীরে ভিটামিন সি এর ঘাটতি মেটানোর পাশাপাশি এই ফল শরীরের প্রভূত উপকার করে। একবার চটপট জেনে নিন এই উপকার গুলির সম্পর্কে- 

১) আনারসে থাকে ভিটামিন সি। এক কাপ পরিমাণ আনারসে পাওয়া যায় প্রায় ৭৮ মিলিগ্রাম ভিটামিন সি। এই ভিটামিন সি শরীরের মধ্যস্থিত বাড়তি মেদ কমাতে সাহায্য করে। 

২) আনারসের মধ্যে থাকে ৭৫% ম্যাঙ্গানিজ যা মানব শরীরের অস্থি গুলিকে মজবুত করে। 

৩) আনরসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। যার দরুন আনারস খেলে মানব শরীরে হজম ক্ষমতা বাড়ে এবং সেইসাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। 

৪) আনারসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। নিয়মিত আনারস খেলে শরীরে ডিহাইড্রেশনের কোনো সমস্যার সৃষ্টি হয়না। 

৫) আনারসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। 

দিনে যে কোনো সময়েই আনারস খাওয়া যায়। সকালে অথবা দুপুরে খাওয়ার পরেই আনারস খাওয়া যায়। যে কোনো বয়সের মানুষরাই আনারস খেতে পারেন।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।