মহিলা যাত্রীদের সুরক্ষার নিরিখে এক অভূতপূর্ব উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। ‌ সূচনা হলো নতুন পরিকাঠামোর

28th September 2020 5:17 pm Information
মহিলা যাত্রীদের সুরক্ষার নিরিখে এক অভূতপূর্ব উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। ‌ সূচনা হলো নতুন পরিকাঠামোর


বর্তমানে সারা ভারতজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই ভারতে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘ মার্চ থেকে টানা পাঁচ মাস লকডাউনে বিধ্বস্ত হয়েছে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো। এর মধ্যেই আবার নতুন করে অর্থনীতিকে মাথা তুলে দাঁড় করানোর প্রচেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। 

ভারতীয় রেল এই আবহের মধ্যে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষয়ক্ষতি কে সামাল দেওয়ার জন্য বেশকিছু পরিকাঠামোগত পরিবর্তন সাধন করেছে ভারতীয় রেল। তবে বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনাকে বাস্তবে রূপদান করেছে রেল। করোনা লকডাউন এর মধ্যেই স্থগিত থাকা প্রায় ২০০ টির'ও বেশি প্রজেক্ট কে বাস্তবায়িত করেছে রেল। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্য উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে ভারতীয় রেল। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন স্টেশনে সৌরশক্তি চালিত বিদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রী সুরক্ষার জন্য ড্রোন এর সাহায্য নেওয়া হয়েছে। 

এবার ভারতীয় রেল মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য এক নতুন পরিকাঠামো কে বাস্তবে রূপদান করতে চলেছে। জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেল এই নতুন পরিকাঠামোগত পরিবর্তন সাধন করতে চলেছে। এই নতুন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'সহেলি'। রেল জানিয়েছে, প্রায় প্রতিটি দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেন গুলিতে এই ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য ট্রেনের মহিলা যাত্রীদের ফোন নাম্বার নিয়ে গঠন করা হবে একটি ডিজিটাল ব্রডকাস্ট গ্রুপ। যতক্ষণ পর্যন্ত রেলওয়ে সফর করবেন ওই মহিলা যাত্রীরা ততক্ষণ পর্যন্ত, রেলের আরপিএফ কর্মীদের সাথে মহিলা যাত্রীদের যোগাযোগ থাকবে এই ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে। যেকোনো ধরনের সমস্যা অথবা আপৎকালীন পরিস্থিতিতে মহিলা যাত্রীদের কাছে পৌঁছে যাবেন আরপিএফ কর্মীরা। এছাড়াও মহিলা আরপিএফ কর্মীরা সরাসরি যোগাযোগ রাখতে পারবেন মহিলা যাত্রীদের সাথে। ট্রেনের মধ্যে যেসব আরপিএফ কর্মীরা পাহারায় থাকবেন তাঁদের নম্বর দেওয়া হবে মহিলা যাত্রীদের। এর ফলে যেকোন রকমের আপৎকালীন পরিস্থিতিতে সাথে সাথে আরপিএফ কর্মীদের সহায়তা পাবেন মহিলা যাত্রীরা। 
ভারতীয় দক্ষিণ-পূর্ব রেলের এই উল্লেখযোগ্য ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন আপামর জনসাধারণ।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।