আরেক উঠতি অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘটলো মুম্বাইয়ে।

29th September 2020 4:00 pm Information
আরেক উঠতি অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘটলো মুম্বাইয়ে।


গত ১৪ ই জুন রহস্যজনক মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তারপর থেকেই তীব্র আলোড়নে আচ্ছাদিত তামাম বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রকট করে দিয়েছে বলিউডের মধ্যে চলা বিভিন্ন অন্ধকার দিক গুলিকে। সুশান্তের মৃত্যুর পর বেশ কিছু সেলিব্রিটির দিকে অভিযোগের আঙুল উঠেছে। যেমন অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বিখ্যাত বলিউড পরিচালক করণ জোহর, মহেশ ভাট, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, সলমন খান প্রমুখকে। এবার বলিউডের মধ্যে সুশান্তের মৃত্যুর তদন্তে উঠে এসেছে মাদক যোগের তত্ত্ব । ক্রমশই প্রকট হচ্ছে যে বলিউডের মধ্যে মাদক সেবন কতখানি প্রভাব বিস্তার করেছে। সুশান্তের মৃত্যুর বহু সেলিব্রিটিদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। শুধু সুশান্ত‌ই নয়, এর আগেও এবং সুশান্তের মৃত্যুর পরেও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সেই তালিকায় সংযোজিত হল আরেকটি নতুন নাম। আরেকজন উঠতি অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘটেছে মুম্বাইয়ে। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত ওই যুবকের বাড়ি হল বিহারের সিকন্দরপুর এলাকায়। মৃত যুবকের পরিবার তাঁর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। মৃত এই শিল্পীর দেহ বিহারের পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। 

কিন্তু মৃত এই শিল্পীর পরিবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন। জানা গিয়েছে এই উঠতি বলিউড অভিনেতার শেষবার তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল গত রবিবার রাত ৯:৩০ নাগাদ। তারপরেই এই রহস্যজনক মৃত্যু ধোঁয়াশায় ফেলেছে মৃত যুবকের পরিবারকে।

জানা গিয়েছে এই নবাগত শিল্পীর নাম অক্ষত উৎকর্ষ। ক্রমশ পর পর বলিউডে শিল্পীদের রহস্যজনক মৃত্যু'তে এক উৎকণ্ঠার পরিবেশের সৃষ্টি হয়েছে সকলের মনে। 





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।