করোনার ভ্যাকসিন তৈরীর লক্ষ্যে মারা হতে পারে ৫ লক্ষ হাঙ্গরকে। প্রতিবাদে মুখর পরিবেশ ও জীবপ্রেমীরা।

29th September 2020 4:30 pm Information
করোনার ভ্যাকসিন তৈরীর লক্ষ্যে মারা হতে পারে ৫ লক্ষ হাঙ্গরকে। প্রতিবাদে মুখর পরিবেশ ও জীবপ্রেমীরা।


বর্তমানে সারা ভারতজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই ভারতে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘ মার্চ থেকে টানা পাঁচ মাস লকডাউনে বিধ্বস্ত হয়েছে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো। এর মধ্যেই আবার নতুন করে অর্থনীতিকে মাথা তুলে দাঁড় করানোর প্রচেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত এই ভাইরাসের তাণ্ডবে মৃত্যু ঘটেছে প্রায় দশ লক্ষ মানুষের। সারা পৃথিবীব্যাপী তিন কোটিরও বেশি মানুষ করোনার গ্রাসে পড়েছেন। করোনাকে হারিয়ে সুস্থ্য হয়েছেন ২ কোটি ৪৮ লক্ষ ৯৯ হাজার ৫৪৬ জন। 

প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক সাধারণ মানুষের হাতে কবে তুলে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবী জুড়ে আতঙ্কের এক কালো প্রহর ঘনিয়ে এসেছে। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ মৃত্যুভয় কে সঙ্গী করে দিন কাটাচ্ছেন।


বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে চলেছেন করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য। এরইমধ্যে এক নতুন তথ্য সাড়া ফেলে দিয়েছে পরিবেশপ্রেমী দের মধ্যে। 

জানা গিয়েছে করোনার ভ্যাকসিন তৈরির জন্য হত্যা করা হতে পারে à§« লক্ষ হাঙ্গরকে। তার কারণ, করোনা ভাইরাসের রোগ প্রতিরোধী যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তাদের মধ্যে কয়েকটি ভ্যাকসিনে ব্যবহৃত হচ্ছে একটি উপাদান যা হাঙ্গরের যকৃতে তৈরি হয়। এই তৈল উপাদান টির নাম হল 'স্কোয়ালিন'। হাঙ্গরের এই যকৃতের তেল টি ওষুধের গুণমান'কে আরো বৃদ্ধি করতে সহায়ক হয়। ব্রিটেনের এক ওষুধ সংস্থা যার নাম গ্লাক্সোস্মিথক্লাইন এই স্কোয়ালিনের প্রয়োগ করছে তাদের ওষুধে। জানা গিয়েছে সমগ্র পৃথিবীর মানুষকে স্কোয়ালিন সমেত করোনার ভ্যাকসিন দিতে প্রায় à§© লক্ষ হাঙ্গরকে মারতে হবে। এই সংখ্যাটা পরবর্তীকালে আরো বাড়তে পারে। এই তথ্যটি সামনে আসার পর এই অত্যন্ত চিন্তার উদ্রেক ঘটেছে পরিবেশ প্রেমী এবং বুদ্ধিজীবীদের মধ্যে। একসঙ্গে এত মাত্রায় হাঙ্গর মারা পড়লে নিঃসন্দেহে জলজ বাস্তুতন্ত্র অত্যন্ত বিঘ্নিত হতে পারে। এমনিতেই হাঙ্গরের সংখ্যা সারা পৃথিবীতে খুব একটা বেশি নয়। তাই এক্ষেত্রে বিকল্পের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। 

 

বিজ্ঞানীরা আখ থেকে প্রাপ্ত একপ্রকার স্কোয়ালিনের পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন যে ওই স্কোয়ালিন করোনার ওষুধ তৈরিতে ব্যবহার করা যায় কিনা। যদি এই আখের স্কোয়ালিন করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা যায়, তাহলে লক্ষ লক্ষ হাঙ্গরের জীবন বেঁচে যাবে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।