আরো মজবুত হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রম্ভোস মিসাইল হলো আরো শক্তিশালী।

30th September 2020 3:39 pm Information
আরো মজবুত হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রম্ভোস মিসাইল হলো আরো শক্তিশালী।


বর্তমানে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধঘন পরিস্থিতির উদ্ভব হয়েছে। ‌ এছাড়াও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছ থেকেও বারবার যুদ্ধের হুমকি আসছে। গত ৭ ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বেশকিছু ভারতীয় এবং চিনা সেনার মৃত্যু ঘটেছে। তারপরে দীর্ঘ আলোচনার পর দু'পক্ষই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হলেও, এখনো পর্যন্ত পরিস্থিতির সামগ্রিক উন্নতি বলতে কিছুই হয়নি। এখনো সীমান্তে দুপক্ষই সেনা মোতায়েন রেখেছে। যে কোনো মূহূর্তে দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে। 

এই পরিস্থিতিতে ভারত ক্রমাগত তার অস্ত্রসম্ভার বাড়িয়ে চলেছে। ভারত মিসাইল প্রতিরোধী অত্যাধুনিক এক্সক্যালিবার ক্রয় করছে আমেরিকার কাছ থেকে । এছাড়াও রাশিয়া, ইজরায়েলের  কাছ থেকেও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে ভারত। ভারতীয় বায়ুসেনা কেও যথেষ্ট শক্তিশালী করা হয়েছে। ভারতীয় বায়ুসেনায় সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। ভারত সীমান্তে মোতায়েন করেছে এক শক্তিশালী ক্রুজ মিসাইল। 
এই ক্রুজ মিসাইলটির নাম হল দেওয়া হয়েছে 'নির্ভয়'। এই মিসাইল ১০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো ব্রহ্মোস মিসাইল। এই ব্রহ্মোস মিসাইলটি বর্তমানে আরো আধুনিক রূপে উন্নত করা হয়েছে। আজ এই উন্নত সংস্করণ টির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে এই মিসাইল এবার অন্তত 400 কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষের উপরে আঘাত হানতে পারবে । এই অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইল এর লঞ্চ করা হয়েছে ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই সুপারসোনিক ক্রুজ মিসাইল টির বুস্টার এবং অন্যান্য অংশ গুলি তৈরি করা হচ্ছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এই প্রকল্পটিকে বাস্তবায়িত করতে সফল হয়েছে। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তি বাড়লো ভারতের। এর পাশাপাশি ভারতে তৈরি হতে চলেছে পঞ্চম প্রজন্মের এক শক্তিশালী ফাইটার জেট। এর ফলে অচিরেই ভারত পৃথিবীর শক্তিশালী দেশ গুলির তালিকায় একেবারে প্রথম সারিতে জায়গা করে নিতে পারবে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।