হাথরাসের নির্যাতিতার বাবাকে আশ্বাস দিলেন যোগী আদিত্যনাথ। বললেন, কঠোর থেকে কঠোরতম সাজা পাবে সকল অভিযুক্তরাই। দিলেন চাকরি, আবাসন, ২৫ লক্ষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি।

1st October 2020 11:04 am Information
হাথরাসের নির্যাতিতার বাবাকে আশ্বাস দিলেন যোগী আদিত্যনাথ। বললেন, কঠোর থেকে কঠোরতম সাজা পাবে সকল অভিযুক্তরাই। দিলেন চাকরি, আবাসন, ২৫ লক্ষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি।


গত মঙ্গলবার দিল্লির হাসপাতাল থেকে নির্যাতিতার দেহ নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। তারপরে বাড়ির কিছুদূর এর মধ্যেই একটি চাষের জমিতে ওই নির্যাতিতার মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে পুলিশ। সেখানে পুরোপুরি পাহারা দিয়ে রেখেছিল যোগীর পুলিশ। কাছে ঘেষতে দেওয়া হয়নি কোন গ্রামবাসী অথবা সংবাদমাধ্যমকে। কিন্তু সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ পাহারায় জ্বালিয়ে দিচ্ছে কিছু একটা, যা অনেকেই বলছেন নির্যাতিতার দেহ। উপস্থিত সংবাদমাধ্যমের এক মহিলা রিপোর্টার পুলিশকে বিষয়ে প্রশ্ন করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং তারা এ বিষয়ে কিছু বলার আদেশ নেই। সবমিলিয়ে অত্যন্ত মর্মান্তিক পরিণতি হলো হাথরাসের নির্যাতিতার । এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই সারাদেশব্যাপী তুমুল বিক্ষোভের সূচনা হয়েছে। নির্যাতিতার দেহ কেন তাঁর পরিবারের হাতে না তুলে দিয়ে এভাবে নিভৃতে জ্বালিয়ে দেয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন তামাম দেশবাসী। একদিকে দেবী পূজা করা হবে আর অপরদিকে মাতৃ স্বরূপ পূজা করা নারীদের সম্মান কে ভূলুণ্ঠিত করা হবে এটা কখনই একটা সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না।

সারা ভারত ব্যাপী এক বৃহত্তর প্রতিবাদ গর্জে উঠেছে। এই ঘটনা নিরিখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথা বলেছেন নিহত নির্যাতিতার বাবার সাথে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ কে নির্দেশ দিয়েছেন যে সবকটি অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে। সেই নিরিখে, যোগী আদিত্যনাথ নির্যাতিতার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিটি দোষী ব্যক্তির চরম সাজা দেওয়া হবে। এছাড়াও তিনি নির্যাতিতার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এবং তাঁর পরিবারের একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে। সেই সাথে সরকারি আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন এই ঘটনার তদন্ত করতে তিনজন সদস্য বিশিষ্ট একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে। এছাড়াও গণধর্ষণ এই মামলার ফাস্ট ট্র্যাক আদালতে শুনানি হবে বলে জানা গিয়েছে। 

কিন্তু অনেকেই দাবি করেছেন এই ঘটনার তদন্তে সিবিআই এর হাতে তুলে দিতে। ‌ জানা গিয়েছে এই মর্মে একটি পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।