সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ হাজার ৫১২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ১৮ হাজার ৭৯৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৫৪ লক্ষ ৩০ হাজার ৬৪৩ জন। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭০৮ জনের। সুস্থ্য হয়েছেন ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১ জন।
এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হচ্ছে। তাই স্টাফ সিলেকশন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছে পরীক্ষার্থীদের জন্য।
এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে তাদের এডমিট কার্ড এবং পরিচয়-পত্র সাথে পূরণ করে জমা দিতে হবে অতিরিক্ত আরেকটি ফর্ম। এই ফর্মে উল্লেখ থাকবে যে পরীক্ষার্থীর কোভিড পজিটিভ ব্যক্তি নয়।
পরীক্ষার হলে প্রবেশ করার আগেই এই ফর্ম পূরণ করে জমা দিয়ে দিতে হবে।
জানা গিয়েছে এই ফর্মে উল্লেখ থাকবে পরীক্ষার্থীর নাম, অ্যাডমিট অনুযায়ী রোল নাম্বার, পরীক্ষার দিনক্ষণ এবং পরীক্ষার স্থান।
এছাড়াও এসএসসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে,
পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং সকলেরই মাস্ক পরিধান বাধ্যতামূলক। এছাড়াও প্রত্যেককে নিজস্ব স্যানিটাইজার নিয়ে আসতে হবে।
কোনরকম শারীরিক স্পর্শ ছাড়াই প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষা করে নেওয়া হবে যে তার সাথে অপ্রয়োজনীয় অবৈধ উপাদান আছে কিনা। পরীক্ষার হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের ফটো তোলা হবে। কিন্তু কোন পরীক্ষার্থীর এবারে আঙ্গুলের ছাপ এসএসসি নেবে না বলে নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বাইরে যেতে পারবেন না। যদি বাইরে যাওয়া একান্তই দরকার হয় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষকের অনুমতি নিয়ে বাইরে যেতে হবে। উপরিউক্ত নিয়ম-কানুন যদি কোনো পরীক্ষার্থী না মেনে থাকে তাহলে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করবে কমিশন।