আজ ভারতের মাটিতে নামতে চলেছে প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশেষ প্লেন। দেখুন কি কি বৈশিষ্ট্য রয়েছে এই উন্নত বিমানে!

1st October 2020 1:29 pm Information
আজ ভারতের মাটিতে নামতে চলেছে প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশেষ প্লেন। দেখুন কি কি বৈশিষ্ট্য রয়েছে এই উন্নত বিমানে!


আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্মিত বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানের কথা আমরা সবাই জানি। এই বিশেষ বিমান প্রায় ৪৫ হাজার ফুটের‌ও বেশী উচ্চতায় উড়তে সক্ষম। আমেরিকার রাস্ট্রপতির এই বিশেষ বিমানের গতি হল প্রায় ১ হাজার ১২ কিলোমিটারের থেকেও বেশী। 

এবার আমেরিকান রাষ্ট্রপতি এই বিশেষ বিমানে আদলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষার জন্য এক বিশেষ বিমান অবতরণ করতে চলেছে ভারতে। জানা গিয়েছে আজ‌ই এই বিশেষ বিমান ভারতের মাটি ছুঁতে চলেছে। এই বিশেষ উন্নত বিমান হল BOEING 777 300ER. জানা গিয়েছে ভারতে একসাথে দুটি BOEING 777 বিমান আজ অবতরণ করবে। একটি বিমানে চড়বেন ভারতের প্রধানমন্ত্রী এবং অপর একটি বিমানে চড়বেন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। অত্যন্ত আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিমান তৈরি হয়েছে। জানা গিয়েছে এই বিমান গুলিতে একবার জ্বালানি ভরা হলে তা অনেকক্ষণ পর্যন্ত এই বিমানকে ওড়াতে সক্ষম হবে। তবে জ্বালানীর প্রয়োজন পড়লে মাঝ আকাশে জ্বালানি ভরা যাবে এই বিমান গুলিতে। 

অত্যন্ত আধুনিক এই বিমান সম্পূর্ণ মিসাইল প্রতিরোধী বলে জানা গিয়েছে। কোনরকম মিসাইল এই বিমানে কোন রকম আঘাত হানতে পারবে না। এছাড়াও আরও নানান গুরুত্বপূর্ণ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বিমানে। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন বিমান পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার পাইলটদের। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বিমান ওড়াতেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিমান ওড়ানোর দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রশিক্ষিত ভারতীয় বায়ুসেনার পাইলটদের। অত্যন্ত সুরক্ষিত এই বিমানগুলির মূল্য অনেকটাই বেশি। জানা গিয়েছে দুটি বিমানের সামগ্রিক মূল্য হল প্রায় ৮ হাজার ৪৫০ কোটি টাকার‌ও বেশী। 

তবে বর্তমানে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে এতগুলো টাকা প্রধানমন্ত্রীর বিমান কিনতে খরচ করায় বিরোধী দলগুলি এবং অনেক নাগরিক‌ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।