বর্তমানে সারা বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষেরই ফুটবলকে ঘিরে উন্মাদনা রয়েছে। বিশ্বকাপ হোক অথবা লিগ ফুটবল ম্যাচ, যাই হোক না কেন , ম্যাচের প্রতিটি মুহূর্ত কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।
উয়েফা (UEFA) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি এবার ছিনিয়ে নিলেন পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। তিনি বায়ার্ন মিউনিখের ফুটবলার। কেভিন ডি ব্রুইন, ম্যানুয়েল নয়্যার এবং প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা কয়েকজন ফুটবলারকে হারিয়ে তিনি এই বর্ষসেরা পুরস্কার লাভ করেছেন।
ইউরোপের সর্বোচ্চ ১৫ টি গোল করার গৌরব অর্জন করেছেন তিনি। ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগে বায়ান মিউনিখ কে জয় দোরগোড়ায় পৌঁছে দিতে রবার্টের অপরিসীম কৃতিত্ব ছিল। তাঁর কৃতিত্বে বার্ন ইউনিট জয় লাভ করে জার্মান কাপ এবং বুন্দেশলিগা কাপে। রবার্ট মোট ৪৭ টি ম্যাচে ৫৫ টি গোল করেছেন।
এছাড়াও বায়ান মিউনিখের কোচ হান্স ফ্ল্যাক সেরা কোচের পুরস্কার পেয়েছেন।
সেরা গোলরক্ষক এর পুরস্কার অর্জন করেছেন বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার।
সেরা মিডফিল্ডার ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবলার কেভিন ডি ব্রুইন ।
সেরা স্ট্রাইকার এর পুরস্কারটি অর্জন করেছেন বায়ান মিউনিখের রবার্ট লেওয়ানডস্কি।
এছাড়াও বায়ার্ন মিউনিখের ফুটবলার জোশুয়া ক্যামিচ সেরা ডিফেন্ডারের পুরস্কারটি অর্জন করেছেন।
প্রথম non-european ফুটবলার হিসেবে আইভরি কোস্টের বিখ্যাত ফুটবলার দিদিয়ের দ্রোগবা UEFA প্রেসিডেন্ট পুরস্কারটি অর্জন করেছেন।