আজ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কিত কিছু তথ্য যা অনেকেরই অজানা।

2nd October 2020 10:53 am Information
আজ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কিত কিছু তথ্য যা অনেকেরই অজানা।


আজ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকী। তাঁর হাত ধরেই কয়েকটি বৃহত্তর আন্দোলনের মাধ্যমেভারতবর্ষে কায়েম থাকা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কেঁপে গিয়েছিলো। তাঁর দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব এবং অন্যায়ের সাথে আপোষহীন সংগ্রামের মাধ্যমে ভারতে স্বাধীনতার পথ অনেকটাই ত্বরান্বিত হয়েছিলো। শ্রদ্ধেয় নেতাজী সুভাষচন্দ্র বসুও একসময় তাঁর সহকর্মী ছিলেন কংগ্রেসে। দেশ ও জাতির প্রতি তার এই অবদানের জন্য তাঁকে জাতির জনক আখ্যায় ভূষিত করা হয়েছে। আজ তাঁর জন্মদিনে জেনে নিন মহাত্মা গান্ধীর সম্পর্কিত বেশ কিছু তথ্য যা অনেকেরই হয়তো অজানা। 

১) মহাত্মা গান্ধী পাঁচবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু এই পুরস্কার তাঁকে দেওয়া হয়নি। নোবেল প্রাইজ কমিটি এইজন্য পরবর্তী কালে অত্যন্ত আক্ষেপ করেছিলেন। 

২) শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়াই নয়, মোহনদাস করমচাঁদ গান্ধী ৪ টি মহাদেশে এবং ১২ টি দেশে মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 

৩) মহাত্মা গান্ধী প্রতিটি মানুষের কাছে এতটাই প্রিয় ছিলেন যে, তাঁর মৃত্যুর পর তার শেষ যাত্রা ছিল ৮ কিলোমিটার দীর্ঘ। এতটাই জনসমাগম হয়েছিল তাঁর শেষ যাত্রায় । 

৪) ব্রিটেনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন আন্দোলন চালিয়েছেন। সেই ব্রিটিশ গভর্নমেন্ট, মহাত্মা গান্ধীর মৃত্যুর ২১ বছর পর , তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবি দেওয়া একটি ডাকটিকিট প্রকাশ করে। 

৫) মহাত্মা গান্ধী বৃদ্ধ বয়সেও প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ কিলোমিটার হাঁটতেন। তাঁর সারা জীবনকালে হাঁটার ব্যাপ্তি ধরলে দেখা যাবে যে এই হাঁটার পথের দৈর্ঘ্য অনুযায়ী ২ বার সারা পৃথিবীকে পরিক্রমণ করা যাবে। 

৬) মহাত্মা গান্ধী নিয়মিত চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন বহু বিখ্যাত ব্যক্তির সাথে। তার মধ্যে ছিলেন, অ্যাডলফ্ হিটলার, অ্যালবার্ট আইনস্টাইন, টলস্টয় সহ বহু বিখ্যাত ব্যাক্তিত্ব। 

৭) জহরলাল নেহেরু যখন স্বাধীনতার দিন তাঁর বিখ্যাত স্বাধীনতা সম্পর্কিত ভাষণ প্রদান করেছিলেন, সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মহাত্মা গান্ধী। 

৮) তাঁর জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে, তিনি দলের মধ্যে কোনরকম পদে আসীন হননি। 

৯) স্টিভ জোবস যিনি ছিলেন বিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, তিনি মহাত্মা গান্ধীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। স্টিভ যে গোল ফ্রেমের চশমা পরতেন, সেটি মহাত্মা গান্ধীর প্রতি সম্মান প্রদর্শন জানিয়ে পরতেন। 

১০) মহাত্মা গান্ধী নকল দাঁতের পাটি ব্যবহার করতেন। সেটি তিনি সবসময়ই নিজের সাথে নিয়ে রাখতেন। 

১১) মহাত্মা গান্ধী ইংরেজি শব্দ উচ্চারণ করতেন কিছুটা আইরিশ ঢঙে। কারণ, তাঁর জীবনের প্রথম শিক্ষক ছিলেন একজন আইরিশ। 

১২) তাঁর এই অবদান কে সম্মান জানিয়ে, মহাত্মা গান্ধীর নামে ভারতবর্ষের ৫৩ টি অন্যতম বড়ো রাস্তার নামকরণ করা হয়েছে। এছাড়াও ভারতের বাইরের দেশগুলিতে অন্তত ৪৮ টি অন্যতম রাস্তার নামকরণ করা হয়েছে তাঁর নামে। 
 
১৩) দেশের বাইরে গান্ধীজী অন্তত তিনটি ফুটবল ক্লাব কে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিলেন। ক্লাব গুলি ছিল ডারবান, জোহানেসবার্গ, এবং প্রিটোরিয়া তে। ক্লাবগুলির এক‌ই নাম দেওয়া হয়েছিল- প্যাসিভ রেসিস্টার সকার ক্লাব। 

১৪) মহাত্মা গান্ধীর মৃত্যুর সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটি এবং তাঁর সম্পর্কিত সমস্ত কিছু মাদুরাইয়ের গান্ধী মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।