করোনায় মৃতের সংখ্যা ভারতে ছাড়ালো ১ লক্ষ।

3rd October 2020 2:10 pm News
করোনায় মৃতের সংখ্যা ভারতে ছাড়ালো ১ লক্ষ।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার ৭৩৫ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ৩৩ হাজার ৫৯৪ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৫৯ লক্ষ ৫ হাজার ২৪৫ জন।  ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৪ লক্ষ ৭৩ হাজার ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৭৫ জনের। সুস্থ্য হয়েছেন ৫৪ লক্ষ ২৭ হাজার ৭০৬ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।

ভারতে ক্রমেই আতঙ্কের বিভীষিকার পরিবেশ সৃষ্টি করছে এই করোনা ভাইরাস । প্রতিদিন আক্রান্তের সংখ্যা কিছুটা করে বাড়ছে। গত ২৪  ঘন্টায় ভারতে করোনার গ্রাসে পড়েছেন ৭৯ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায়  মারা গিয়েছেন ১,০৬৯ জন। 

করোনার মৃত্যুর নিরিখে বিশ্বে ৩ নম্বরে রয়েছে ভারত। ভারতে করোনায় মৃত্যুর হার হল ১.৫৬%। সবথেকে ভয়াবহ অবস্থা হল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত করোনা গ্রাসে প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার ৪৮০ জন মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনার গ্রাসে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৬৫৩ জন। পশ্চিমবঙ্গের বুকে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭০ জন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।