রোলস রয়েস সম্পন্ন করল সম্পূর্ণ ব্যাটারিচালিত বিমানের সফল গ্রাউন্ড টেস্ট

5th October 2020 12:50 pm News
রোলস রয়েস সম্পন্ন করল সম্পূর্ণ ব্যাটারিচালিত বিমানের সফল গ্রাউন্ড টেস্ট


বর্তমানে আমরা উন্নত প্রযুক্তির বিভিন্ন দিকগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। বিজ্ঞান যত উন্নত হয়েছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে পরিবেশ দূষণ এর ক্ষতিকারক দিক গুলিও। বর্তমানে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ব্যাটারি চালিত যানবাহন বাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়ে রেখেছে। বাজারে ইতিমধ্যে ব্যাটারিচালিত দু চাকা এবং চারচাকা গাড়ির রমরমা। কিন্তু বিশ্ব বিজ্ঞানের ইতিহাসে আলোড়ন সৃষ্টি হতে চলেছে। বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা রোলস রয়েস তাদের তৈরি ব্যাটারিচালিত বিমানের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করলো। এই প্রকল্পটিতে রোলস রয়েসের সাথে যুক্ত হয়েছে আরো দুটি সংস্থা। তারা হল - ওয়াইএএস‌এ এবং ব্রেমন্ট। তিনটি সংস্থা মিলে এই প্রোজেক্ট কে সম্পূর্ণতা প্রদান করেছে। রোলস রয়েস জানিয়েছে যে, এই ব্যাটারি চালিত বিমান অন্যান্য বিমান গুলির থেকে যথেষ্ট গতিশীল হতে পারবে। ব্যাটারিচালিত এই প্রকল্পটির রোলস্ রয়েস নাম দিয়েছে এক্সেলেরটিং দ্য ইলেক্ট্রিফিকেশন অফ  ফ্লাইট। এই বিমানটিতে ব্যবহার করা হয়েছে এক শক্তিশালী ব্যাটারি। ওই ব্যাটারিটি এতটাই শক্তিশালী যে ওই ব্যাটারির সাহায্যে প্রায় ২৪৮ থেকে ২৫০ টি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হবে। রোলস রয়েস এই বিমানটির নাম দিয়েছে 'আয়নবার্ড'। 

সংবাদমাধ্যমকে রোলস রয়েস জানিয়েছে, আগামী ২০৫০ সালের মধ্যে জিরো কার্বনের লক্ষ্যমাত্রা নিয়ে রেখেছে। রোলস রয়েস দাবি করেছে যে তাদের তৈরি কোনোরকম যানবাহন থেকে আর ভবিষ্যতে সামান্য মাত্রাতেও কার্বন নিঃসরণ হবেনা। এই লক্ষ্যমাত্রাকে বাস্তবে সম্পূর্ণতা প্রদানের জন্য রোলস রয়েসের তৈরি এই আয়নবার্ডের সফল গ্রাউন্ড টেস্টিং সম্পন্ন হয়েছে। 

এবার এই আয়নবার্ড যখন আকাশে সফলভাবে উড়তে সক্ষম হবে, তখনই রোলস রয়েসের এই মহান প্রোজেক্টটি সম্পূর্ণ তা লাভ করবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।