সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন মহিলা। জীবিত অবস্থায় উদ্ধার করা হলো তাঁকে দীর্ঘ দুই বছর পর।

5th October 2020 5:38 pm News
সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন মহিলা। জীবিত অবস্থায় উদ্ধার করা হলো তাঁকে দীর্ঘ দুই বছর পর।



জীবনে অনেক সময়, এমন ঘটনার সম্মুখীন হই আমরা, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া আমাদের দ্বারা সম্ভব হয় না। এমন কিছু ঘটনা ঘটে যায় সমাজের মধ্যে যা একদমই অনভিপ্রেত। এরকম ঘটনার উদাহরণ ছড়িয়ে রয়েছে অনেক। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে কলম্বিয়ার বুকে। 

৪৫ বছর বয়সী এক মহিলা অ্যাঞ্জেলিকা গাইটান। স্বামীর অত্যাচারে ঘর ছেড়েছিলেন ওই মহিলা। নিরুপায় হয়ে ঘুরছিলেন রাস্তায় । তার প্রাক্তন প্রেমিক তাকে একটি অফিসে চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন। কিন্তু একসময় সেই আশ্রয়ে টিও হারিয়ে যায় তাঁর। তাঁর প্রাক্তন প্রেমিক ছেড়ে চলে যান তাঁকে। দুর্দশার চরম সীমায় নেমে যান ওই মহিলা। এক সময় তিনি ঠিক করেন নিজের জীবন শেষ করে দেবেন। তখনই তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়ে ছিলেন। সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর প্রায় ২ বছর ধরে নিরুদ্দেশ ছিলেন ওই মহিলা। তাঁকে নিরুদ্দেশ বলে ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ দুই বছর পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হল ওই মহিলাকে। দীর্ঘ দুই বছর সমুদ্রেই ভেসে ছিলেন ওই মহিলা। উদ্ধার করার পর এই কথাটি নিজেই জানিয়েছেন ওই মহিলা। ওই মহিলাকে উদ্ধার করেছেন এক মৎস্যজীবী। তাঁর নাম রোনাল্ডো ভিসাবাল। অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে রোনাল্ডো উদ্ধার করেছিলেন। তিনি কলম্বিয়া থেকে ১.২ মাইল সমুদ্রের গভীরে মাছ ধরার সময় রাবার টিউবে ভেসে থাকা এবং প্রায় অবসন্ন সাহায্যের জন্য কোনোরকমে চিৎকার করতে থাকা অ্যাঞ্জেলিকা কে উদ্ধার করেন। উদ্ধার করার পর তাকে তড়িঘড়ি উপকূলে নিয়ে আসেন রোনাল্ডো। সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করা হয়। 

মৃত্যুর মুখ থেকে ফিরে ওই মৎস্যজীবী এবং ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা। ‌ তিনি বলেছেন ভগবানের অশেষ কৃপায় তিনি আবার নবজীবন লাভ করেছেন। তিনি ওই মৎস্যজীবীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
কিন্তু দীর্ঘ দুই বছর কিভাবে তিনি সমুদ্রের বুকে তীব্র প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে ছিলেন তা অত্যন্ত বিস্ময়ের বিষয়।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।