বিয়ের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। সন্তানহীন দম্পতি জানতেন‌ই না সন্তান চাইলে দরকার শারীরিক সম্পর্ক।!

6th October 2020 12:04 pm News
বিয়ের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। সন্তানহীন দম্পতি জানতেন‌ই না সন্তান চাইলে দরকার শারীরিক সম্পর্ক।!


অনেকসময় সমাজে এমন অনেক ঘটনা ঘটে যায় যা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যাই আমরা। কিছু ঘটনা আমাদের তাজ্জব বানিয়ে দেয়। বর্তমানে নেটদুনিয়ার এই জোরদার চর্চায় প্রায় সকলেই তাদের জ্ঞানভান্ডারকে বিকশিত করতে পারছেন। কিন্তু যখন মানুষ নিজের প্রাকৃতিক সহজাত ক্রিয়া গুলোকে বুঝতে পারেনা তখন সেই বিষয়ে শুধুমাত্র বিস্ময় প্রকাশ ছাড়া আর কিছু করা যায়না। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে ইউনাইটেড কিংডমে। 

জানা গিয়েছে , এক দম্পতি বেশ কয়েক বছর যাবৎ বিবাহিত অবস্থায় একসাথে থাকার পরেও তাদের সন্তান না আসায় তাঁরা ডাক্তারের শরনাপন্ন হন। কিন্তু ডাক্তার ওই দম্পতির সাথে কথা বলে জানতে পারেন যে , ওই দম্পতি একদমই জানেন না যে সন্তান পৃথিবীতে আনার জন্য দুজনের শারীরিক মিলনের প্রয়োজন। ওই দম্পতির বদ্ধমূল ধারণা ছিলো যে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকলেই প্রাকৃতিক নিয়মেই স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে। 

ওই দম্পতি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি যথেষ্ট হতবাক হয়ে যান এই বিষয়টি জেনে। কিন্তু ওই ডাক্তার জানিয়েছেন যে, ওই দম্পতির মধ্যে কারো কোনোরকম যৌন অক্ষমতা নেই। র‌্যাচের হ্যায়ারসন নামক এক পেশাদার নার্স এই বিষয়টি তুলে ধরেছেন সকলের সামনে। কারণ ওই নার্সকেই দ্বায়িত্ব দেওয়া হয়েছিলো যে, ওই দম্পতিকে সন্তান পৃথিবীতে আনার প্রক্রিয়া সম্পর্কে বোঝানোর জন্য। ওই দম্পতির সাথে কোনোরকম রাখঢাক না করে যৌনতা সম্পর্কে তাঁদের বিস্তারিত বুঝিয়েছেন ওই নার্স র‌্যাচেল। কিভাবে একটি শিশু পৃথিবীর আলো দেখে সেই বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছেন ওই নার্স। প্রথমে ওই দম্পতি ইতস্তত করলেও তারপর র‌্যাচেলের কথা গুলো মন দিয়ে শুনেছেন ওই দম্পতি। 

কিন্তু এই বিষয়টি সামনে আসার পর থেকেই সকলেই অত্যন্ত অবাক হচ্ছেন এই বিষয়টি সম্পর্কে জেনে। কেননা ওই দম্পতির মধ্যে যেহেতু কোনো যৌন সমস্যা নেই তাই কিভাবে তাঁরা প্রাকৃতিক সহজাত আকর্ষণকে বুঝে উঠতে পারেননি সেই বিষয়ে যথেষ্ট ধন্দে পড়েছেন ডাক্তাররা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।