সুপ্রিম কোর্ট বললো, হাথরাস গণধর্ষণ কাণ্ড পৈশাচিক এবং অমানবিক । উত্তর প্রদেশ সরকারকে সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।

6th October 2020 6:52 pm News
সুপ্রিম কোর্ট বললো, হাথরাস গণধর্ষণ কাণ্ড  পৈশাচিক এবং অমানবিক । উত্তর প্রদেশ সরকারকে সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।


অরাজকতার শাসন চলছে উত্তরপ্রদেশে। হাথরাসে পৈশাচিক ধর্ষণের পর নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় সারা ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার চাপের মুখে তিন সদস্য বিশিষ্ট সিট গঠন করে তদন্ত চালালেও, তাদের তদন্তে কোনমতেই সন্তুষ্ট নয় দেশবাসী। হাথরাসের পর বলরামপুরেও এ রকমই এক পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে। পরপর উত্তরপ্রদেশে এমন অন্ধকারময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে উত্তরপ্রদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। এমতাবস্থায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাথরাসে নিহত ওই তরুনীর বাড়িতে গিয়ে তরুনীর পরিবারের লোকজনকে রীতিমতো হুমকি দিচ্ছেন সেখানকার ডিএম। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন। সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের সম্মিলিত গর্জন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্ট এই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক এবং পৈশাচিক আখ্যা দিয়েছে। উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অতি শীঘ্র উত্তরপ্রদেশ সরকার কে জানাতে হবে যে এই হাথরাস গণধর্ষণ মামলায় সাক্ষীদের নিরাপত্তা জনিত ব্যবস্থা  à¦¸à§à¦¦à§ƒà¦¢à¦¼ করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার সুপ্রিমকোর্টে জানিয়েছে, এই ঘটনায় সুপ্রিম কোর্টের অনুমতিতে সিবিআই তদন্ত ভার হাতে তুলে নিতে পারে। কিন্তু উত্তর প্রদেশ সরকার ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ করে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সারাদেশ প্রতিবাদের আগুনে ফুঁসছে। 

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই মানুষের বিক্ষোভ  à¦¦à¦¿à¦¨à§‡à¦° পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।