বর্তমানে প্রতিটি মানুষ মোবাইলের দিকে অতিরিক্ত মাত্রায় ঝুঁকে পড়েছেন। অনেক সময় রাস্তাঘাটে ব্যস্ততার মাঝেও মানুষের মোবাইলে নিমগ্ন থাকা ডেকে আনছে অপ্রত্যাশিত দুর্ঘটনা গুলি। অনেক সময় শোনা যায় মোবাইলের গান শুনতে শুনতে অথবা কথা বলতে বলতে লাইন পেরোতে গিয়ে বেশ কয়েকজন ট্রেনের ধাক্কায় জীবন খুইয়েছেন। আবার অনেকে মোবাইলে কথা বলতে বলতে চারচাকা অথবা দুই চাকা গাড়ি চালানোর সময় বেঘোরে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। তাই এবার মোবাইল কানে দুর্ঘটনা রুখতে এক কঠিন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী, কেউ যদি মোটরবাইক চালানোর সময় অথবা চারচাকা গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলে অথবা মোবাইল হাতে নিয়ে অন্য কোন কাজে নিমগ্ন থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, সেই সাথে তাকে এক বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হবে। অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হচ্ছে সারা দেশজুড়ে। তবে অনেকেই রাস্তায় গুগল ম্যাপের সাহায্য নেয়। গুগল ম্যাপের সাহায্য নিলে মোবাইলটি মোটরবাইকের অথবা চারচাকা গাড়ির নির্দিষ্ট জায়গায় আটকে গুগল ম্যাপ দেখা যেতে পারে। এছাড়া গাড়ি চালাতে চালাতে মোবাইল হাতে নিয়ে মোবাইলে কথা বলা, গান শোনা, ছবি তোলা, ইত্যাদি করলে কড়া শাস্তির মুখোমুখি হতে পারে চালকরা।
অনেক সময় দেখা যায় বারবার মানুষকে সচেতন করেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় না। যার ফলে লাগাম টানা যায় না মোবাইল জনিত কারণে পথ দুর্ঘটনা গুলিতে। যার দরুন এবার কঠিন হাল ধরেছে কেন্দ্রীয় সরকার।
প্রতিটি মানুষকে খুবই সচেতন ভাবে গাড়ি চালাতে হবে। মনে রাখতে হবে রাস্তায় একটু ভুল হলে জীবন সংশয় হওয়ার আশঙ্কাই সর্বাধিক।