চার বছর ধরে বাবার শারীরিক নির্যাতনের শিকার কিশোরী। গ্রেফতার বাবা।

8th October 2020 3:40 pm News
চার বছর ধরে বাবার শারীরিক নির্যাতনের শিকার কিশোরী। গ্রেফতার বাবা।


অরাজকতার শাসন চলছে উত্তরপ্রদেশে। হাথরাসে পৈশাচিক ধর্ষণের পর নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় সারা ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার চাপের মুখে তিন সদস্য বিশিষ্ট সিট গঠন করে তদন্ত চালালেও, তাদের তদন্তে কোনমতেই সন্তুষ্ট নয় দেশবাসী। হাথরাসের পর বলরামপুরেও এ রকমই এক পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে। পরপর উত্তরপ্রদেশে এমন অন্ধকারময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে উত্তরপ্রদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। উত্তরপ্রদেশের ঘটনা সকলের চোখেই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সারা দেশের মধ্যে নারী সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। 

তবে শুধুমাত্র ধর্ষণ এবং অন্যান্য নারী নির্যাতনের ঘটনা যে বাইরে ঘটছে তা নয়। বাড়ির মধ্যে সুরক্ষিত নয় নারী। ‌ ঠিক আবার এ রকমই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুকেই। জানা গিয়েছে , ১৬ বছরের এক কিশোরীকে বাড়ির মধ্যেই গত চার বছর ধরে ধর্ষণ করে আসছে তার নিজের বাবা। ‌ কিশোরীর মা বাধা দিতে গেলে তার মা'কে বেদম পেটাতো কিশোরীর বাবা। বিগত চার বছর ধরে মুখ বুজে বাবার এই নির্যাতন সহ্য করছিলো কিশোরী। কিন্তু এক সময় সহ্যের সীমা অতিক্রম হয়ে তার। তখনই পুলিশে অভিযোগ দায়ের করে ওই কিশোরী। পুলিশ ওই কিশোরীর বাড়ি থেকে তার বাবাকে গ্রেফতার করেছে। কিশোরীর বাবা ড্রাগের নেশায় ডুবে থাকে বলে জানা গিয়েছে। 

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ধারায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। অত্যন্ত ঘৃণ্য এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে সারা ভারতবাসী। সকলেই অভিযুক্ত ওই ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয়েছে। সেখানে নিজের বাড়িতেই মেয়েরা নিরাপদ নয় সেখানে সমাজটা কিভাবে কলঙ্কিত হয়ে রয়েছে তা দুশ্চিন্তার বিষয় হিসেবে উপস্থাপিত হচ্ছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।