সফল পরীক্ষা হল দেশের প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম এর। অভিনন্দন জানালেন রাজনাথ সিং।

9th October 2020 6:28 pm News
সফল পরীক্ষা হল দেশের প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম এর। অভিনন্দন জানালেন রাজনাথ সিং।


বর্তমানে ভারতের বায়ু সেনার শক্তি বেড়েছে বেশ কয়েক গুণ। ভারতের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির অধিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান যেমন, সুখোই, মিরাজ, রাফায়েল, মিগ-২৯, জাগুয়ার, তেজস প্রভৃতি। এছাড়াও ভারতের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির মিসাইল। ক্ষমতাশীল ক্ষেপণাস্ত্র গুলি হল- ব্রম্ভোস, নাগ, পৃথ্বী, অগ্নি প্রভৃতি। এবার আরও উন্নত প্রযুক্তির একটি মিসাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও। ‌ ভারতের পূর্ব উপকূলের বালাসরে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে এই শক্তিশালী অ্যান্টি রেডিয়েশন মিসাইল 'রুদ্রম' এর সফল পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ মিটার পর্যন্ত উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে যার ফলে শত্রুপক্ষের রাডারে এই মিসাইল ধরা পড়ার সম্ভাবনা ক্ষীণ। এছাড়াও সর্বোচ্চ ২৫ কিলোমিটার উচ্চতা দিয়ে এই মিসাইল উড়তে সক্ষম। এই মিসাইলটির রেঞ্জ হলো প্রায় ২৫০ কিলোমিটার। 
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইলটির সফল পরীক্ষার জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ডিআরডিও কে। 

জানা গিয়েছে এই মিসাইল টির হলো প্রায় ১৪০ কেজি। এই রুদ্রম মিসাইলটিতে রয়েছে প্যাসিভ হোমিং হেড। যার ফলে যেকোনো ধরনের ফ্রিকোয়েন্সি মুহূর্তের মধ্যে ধরে নিতে পারে এই মিসাইলটি। শত্রুপক্ষের রাডার নিমেষে ধ্বংস করতে সক্ষম এই রুদ্রম মিসাইল। এই শক্তিশালী মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আপাতত বর্তমানে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে এই মিসাইল কে প্রয়োগ করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই অন্যান্য যুদ্ধবিমানগুলো থেকেও এই মিসাইল কে নিক্ষেপ করা যাবে বলে জানিয়েছে ডিআরডিও। এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল ভারতীয় বায়ুসেনার হাতে এসে যাওয়ায় আরো শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হলো ভারতীয় বায়ুসেনা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।