অর্ণব গোস্বামীর এবং নবিকা কুমার সহ আরো বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢুকলো বলিউডের মোট ৩৪ টি প্রযোজনা সংস্থা।

14th October 2020 10:06 am News
অর্ণব গোস্বামীর এবং নবিকা কুমার সহ আরো বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢুকলো বলিউডের মোট ৩৪ টি প্রযোজনা সংস্থা।


সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই বলিউড এর মধ্যে এক বিশাল আলোড়নের সৃষ্টি হয়েছে। ‌ সারা দেশের মধ্যে বলিউডের কালো অন্ধকার দিকটি উন্মোচিত হয়েছে। বলিউডের মধ্যে ক্রমবর্ধমান ড্রাগের নেশার বিষয়টি জনসমক্ষে উপস্থাপিত হয়েছে। বেশ কয়েকজন বলিউডের অভিনেতা ,অভিনেত্রী এবং পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ এসে উপস্থিত হয়েছে। 

এবার বলিউডের কলাকুশলীরা একজোট হয়ে মামলা দায়ের করেছে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী সহ রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভান্ডারী, টাইমস নাও এর সাংবাদিক নবীকা কুমার, টাইমস নাও এর এডিটর ইন চিফ রাহুল শিব শংকরের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করেছে শাহরুখ খান থেকে শুরু করে, অজয় দেবগন করণ জোহর সলমন খান সহ বলিউডের কলাকুশলীদের মোট ৩৪ টি প্রযোজনা সংস্থা। তারা ওই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, সুশান্তের মৃত্যুর পর থেকে ক্রমাগত বলিউডকে কলঙ্কিত করার চেষ্টা করে চলেছে এই সাংবাদিকরা। তারা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং অপমানসূচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সারা ভারতবাসীর মধ্যে উস্কানিমূলক পরিবেশের সৃষ্টি করতে চাইছে। এর ফলে নাকি সমগ্র বলিউডের আর্থিক একটি চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‌ বলিউডের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা নিয়ে যথেষ্ট চাপানোর সৃষ্টি হয়েছে। এমনিতেই করোনা পরিস্থিতি বলিউডের মধ্যে বহু লোকের কাজ নেই, তার উপর এই সাংবাদিকদের দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে বলিউডের বহু মানুষের পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে ওই প্রযোজনা সংস্থা গুলি। 
সম্প্রতি রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজন নায়ক-নায়িকার বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ উঠেছে। ‌তারপর থেকেই বলিউডের মধ্যে ড্রাগের বিষয়টি নিয়ে যথেষ্ট সংবাদ পরিবেশন করে আসছিল রিপাবলিক টিভি এবং টাইমস নাউ সহ আরও বিভিন্ন চ্যানেলগুলি। তাই এবার বলিউডের প্রযোজনা সংস্থা গুলি চাইছে সরকার কর্তৃক এই চ্যানেলগুলো কে নিয়ন্ত্রন করা হোক, এবং কিভাবে এই চ্যানেলগুলো বলিউডের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দেশের মানুষের কাছে। সেগুলি অবিলম্বে বন্ধ করা হোক। ‌

মামলাকারীদের পক্ষে দাঁড়িয়েছে প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। ‌ অর্থাৎ বলিউডের বহু বিখ্যাত ব্যক্তিত্বরা মামলাকারীদের সাথে রয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।