ভারতের বাজারে এসে উপস্থিত হলো KTM DUKE ADVENTURE 250. জেনে নিন স্পেসিফিকেশন।

14th October 2020 3:53 pm News
ভারতের বাজারে এসে উপস্থিত হলো KTM DUKE  ADVENTURE 250. জেনে নিন স্পেসিফিকেশন।


বর্তমান প্রজন্ম গতির নেশায় মশগুল। ‌ বাইকে চড়ে দূরদূরান্ত পাড়ি দেওয়ার স্বপ্ন বর্তমানে প্রতিটি তরুণ দেখে থাকে। ‌ অনেকেই বাইকে পাড়ি দেন সিকিম, অরুণাচল , লাদাখ সহ দূর-দূরান্তে। ‌ ভারতের বাজারে বর্তমানে নামি দামি বাইক এর ছড়াছড়ি। ‌ বহু বিখ্যাত ব্র্যান্ডের বাইক রয়েছে ভারতীয় বাজারে। এ রকমই একটি বিখ্যাত ব্র্যান্ড হলো KTM. মূলত স্পোর্টস বাইক হিসেবে মোটরবাইক দুনিয়ায় খ্যাতি অর্জন করেছে কেটিএম। কেটিএম এর বিভিন্ন মডেল গুলি বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে তামাম ভারতজুড়ে। এবার কেটিএম লঞ্চ করতে চলেছে তাদের এক নতুন স্পোর্টস বাইক KTM DUKE ADVENTURE 250. যা মূলত রয়্যাল এনফিল্ড হিমালয়ান এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের বাজারে নামছে। 

এই মোটরবাইকটি প্রথম লঞ্চ করা হয়েছিল ইন্দোনেশিয়ার বাজারে। ডিউক মডেলগুলি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে স্পোর্টস সেগমেন্টের বাইকে । ডিউক এর অ্যাডভেঞ্চার মডেলটি মূলত অফ রোডিংয়ের ক্ষেত্রে ব্যাপক সহায়ক বলে বিবেচিত হয়। সিঙ্গেল সিলিন্ডার এর ২৪৮.৮ সি.সি.র  ইঞ্জিন দেওয়া হয়েছে এই মোটরবাইকে। 

ইঞ্জিনের পাওয়ার হলো ৩০ বিএইচপি, এবং এর টর্ক পাওয়া যাবে ২৪ এন‌এম। 

এছাড়া এই মোটরবাইকে পুরোপুরি এলইডি ডিআরএল
হেডলাইট পাওয়া যাবে। ইন্সট্রুমেন্ট প্যানেল হলো টিএফটি। ‌ এর সাথে পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটির সুযোগ । বিএস সিক্স এর অন্তর্ভুক্ত এই মোটরবাইক টির আনুমানিক মূল্য হতে চলেছে প্রায় ২.৫ লাখ টাকার মতো। 

বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স আছে এই মোটরবাইকে। পাওয়া যাবে টিউবলেস টায়ার এবং ডুয়েল চ্যানেল এবিএস। ‌





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।