আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এ.পি.জে আবদুল কালামের জন্মদিন। দেখে নিন তাঁর বেশ কিছু স্মৃতির ঝলক।

15th October 2020 5:33 pm Information
আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এ.পি.জে আবদুল কালামের জন্মদিন। দেখে নিন তাঁর বেশ কিছু স্মৃতির ঝলক।


আজ ভারত মাতৃকার বীর সন্তান ডক্টর এপিজে আবদুল কালামের ৮৯ তম জন্মদিবস। এই মানুষটি সারা পৃথিবীতে তাঁর অসাধারণ কীর্তির জন্য জনপ্রিয় হয়ে রয়েছেন। তার কৃতিত্ব কে স্বীকৃতি দেওয়ার জন্য সারা বিশ্বে আজকের দিনটি বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয়। তাঁকে ভালোবাসেন না এমন মানুষের দেখা পাওয়াই দুষ্কর। 
প্রতিটি ভারতবাসীর কাছে পূজিত হন তিনি। ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩১ সালের ১৫ ই অক্টোবর। মহাকাশ বিজ্ঞান এবং পদার্থবিদ্যা নিয়ে তিনি উচ্চ শিক্ষা সম্পন্ন করেছিলেন। তাঁকে ভারতের মিসাইল ম্যান বলা হত কারণ তিনি দেশীয় প্রযুক্তির অন্যতম মিসাইল 'পৃথ্বী' এবং 'অগ্নি' তৈরি করার কাজে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিলেন। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। এই মহান মানুষটি ভারতে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত। ভারতের ১১ তম এই মহান রাষ্ট্রপতিকে সম্মান জানান তামাম বিশ্ববাসী। 

এই মানুষটি বরাবরই সহজ সরল এবং অনাড়ম্বর জীবন-যাপনে বিশ্বাসী ছিলেন। বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল তাঁর মধ্যে। তার জীবনের সাথে জড়িয়ে আছে বেশ কিছু ঘটনা। আব্দুল কালাম স্যার কখনোই বাড়ির দেওয়ালে সুরক্ষার জন্য কাঁচের বা পেরেটের টুকরো লাগানো পছন্দ করতেন না। তার কারণ তিনি বলতেন এর ফলে পাখির গায়ে ভয়াবহ চোট আসতে পারে। 

এক সময় তিনি আইআইটি বারানসীর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধান অতিথির পদ অলংকৃত করেছিলেন। কিন্তু তিনি প্রধান অতিথির জন্য আনা আলাদা চেয়ারে বসতে অস্বীকার করেছিলেন। তিনি প্রত্যেকের সঙ্গে একই চেয়ারে বসতে চেয়েছিলেন। তারপরে তাঁর জন্য সেই চেয়ারের ব্যবস্থা করা হয়েছিলো। আসলে এই মানুষটি ছিলেন আদ্যোপান্ত মাটির মানুষ। মাটির সাথে মিশে থাকতে পছন্দ করতেন তিনি। তিনি বহু বক্তৃতায় বলেছেন , "জীবনে যতই সাফল্যের শিখরে ওঠো না কেন, তোমার পা যেন মাটির সাথে লেগে থাকে।" তিনি সব সময় মানুষের মধ্যে ঐক্যের কথা বলতেন, তাঁর প্রত্যেকটি কথা ছিলো জীবনে এগিয়ে চলার পথে আলোর পথ প্রদর্শক। এই মহান মানুষটি প্রতিটি ছাত্রছাত্রীকে অনুপ্রেরণা যুগিয়েছেন যে কোনো পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রতিটি মানুষকে জীবনের পথ দিয়েছেন এই মহান মানুষটি। কিন্তু ভারতের দুর্ভাগ্য এটাই যে, এই মহান মানুষটির সাহচর্য বেশীদিন পাইনি আমরা । 

২০১৫ সালের ২৭ শে জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। রেখে গিয়েছেন তাঁর অভাবনীয় কীর্তি।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।