আসতে চলেছে করোনার নেজাল ভ্যাকসিন। ক্লিনিক্যাল ট্রায়াল করতে চলেছে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট।

20th October 2020 11:02 am News
আসতে চলেছে করোনার নেজাল  ভ্যাকসিন। ক্লিনিক্যাল ট্রায়াল করতে চলেছে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ৫১ হাজার ৪৭২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১১ লক্ষ ২২ হাজার ৯৯৭ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৬ হাজার ৮০১ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৭৫ লক্ষ ৯৭ হাজার ৬৩ জন। মারা গিয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ২৩৬ জন। সুস্থ্য হয়েছেন ৬৭ লক্ষ ৩৩ হাজার ৩২৮ জন। 

এবার জানা গিয়েছে খুব তাড়াতাড়ি করোনার নেজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট।
এটাই হতে চলেছে করোনার নেজাল ভ্যাকসিনের প্রথম পরীক্ষা। আপাতত ড্রাগ কন্ট্রোল এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ট্রায়াল'। জানা গিয়েছে এই ভ্যাকসিন কোন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে না, এই ভ্যাকসিন সরাসরি নাকের মধ্যে স্প্রে এর মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে। 

ইতিমধ্যেই ভারতে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বেশ কয়েকটি কোম্পানি করোনার ভ্যাকসিনের ট্রায়ালের মধ্যে রয়েছে। কোম্পানি গুলি আশাবাদী যে আগামী কয়েকমাস পরেই তারা এই ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে পারবে। জানা গিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্কুল অব মেডিসিনের সাথে ভারত বায়োটেক এই ট্রায়ালের পরীক্ষা সম্পন্ন করবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।