বলিউডের অন্যতম অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী শিল্পা শেট্টিকে কে বিয়ে করার জন্য দিয়েছিলেন এই শর্ত।

22nd October 2020 4:00 pm Information
বলিউডের অন্যতম অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী শিল্পা শেট্টিকে কে বিয়ে করার জন্য দিয়েছিলেন এই শর্ত।


অক্ষয় কুমার হলেন নব্ব‌ইয়ের দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনয় ক্ষমতা মুগ্ধ করেছে প্রচুর মানুষকে। এখন তিনি লক্ষী বম্ব এর প্রমোশনে দিনরাত ব্যস্ত। তার পরবর্তী সিনেমা বেল বাটন। বেল বাটন এর শুটিং করতে পাড়ি দিয়েছিলেন বিদেশে। যদিও সেই শুটিং শেষ করে অবিলম্বে ভারতে ফিরে আসেন। শুটিং এর শেষ হতে না হতেই পরবর্তী ছবি পৃথ্বীরাজ এর শুটিং এ মন দিয়েছেন অক্ষয় কুমার। 

৯০ এর দশকের এই অভিনেতা এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। বলিউডে তিনি খিলাড়ি কুমার হিসেবেও পরিচিতি পেয়েছেন। বহু তাবড় তাবড় অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। একদিকে যেমন তাঁর অভিনয় বিখ্যাত তেমনি তাঁর একাধিক প্রেমের জন্য নেটিজেনদের চর্চার বিষয় হয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। 

অনেকেই জানেন শিল্পা শেট্টির সাথে তার সেই সম্পর্কের কথা। বলাবাহুল্য শিল্পা শেট্টির সাথে অভিনয়ের সেটেই দেখা তাঁর। সেখান থেকেই বন্ধুত্ব ও বন্ধুত্ব থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা দুজন। মে খিলাড়ি তু আনাড়ি ছবির শুটিংয়ে তাদের প্রথম বার্তালাপ হয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকলেও স্থায়িত্ব হয়নি সেই সম্পর্কের। দীর্ঘদিন সম্পর্কের পর তাঁরা হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যান। বিচ্ছেদের পরপরই টুইংকেল খান্না কে বিবাহ করেন অক্ষয় কুমার। শুধু শিল্পা শেট্টিও না, তাঁর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রবিনা ট্যান্ডন এর মত জনপ্রিয় অভিনেত্রীও। রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন তুমুলভাবে চর্চিত হয়। কিন্তু শিল্পা শেট্টির আগমনে এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিনা কে ছেড়ে শিল্পা শেট্টির প্রেমে মশগুল হন অক্ষয় কুমার। 
 টুইংকেল খান্না ও শিল্পা শেট্টি ছিলেন একে অপরের প্রিয় বান্ধবী। তাই শিল্পার শুটিং সেটে আসতেন টুইংকেল। তখনই টুইংকেলের সাথে সম্পর্কের সূত্রপাত হয় অক্ষয়ের। 

কিন্তু তার পরেও জানা যায় অক্ষয় কুমার শিল্পা কে বিয়ে করতে রাজি ছিলেন। কিন্তু তার জন্য তাকে একটি শর্ত দেওয়া হয়। শর্তটি ছিল শিল্পার অভিনয় কেরিয়ার কে ত্যাগ করা। সেটি শিল্পার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই শিল্পা এই সম্পর্কে ইতি টানতে  বাধ্য হন। এই সম্পর্ক বিচ্ছেদ হবার পর টুইংকেল খান্না কে বিবাহ করেন অক্ষয় কুমার।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।