অপহরণ করা হয়েছে মেয়েকে। অপহরণকারীকে পাকড়াও করতে ট্রেন ছুটে চলল ২৫০ কিমি। সিনেমার মতো ঘটনা ললিতপুরে।

27th October 2020 1:34 pm News
অপহরণ করা হয়েছে মেয়েকে। অপহরণকারীকে পাকড়াও করতে ট্রেন ছুটে চলল ২৫০ কিমি। সিনেমার মতো ঘটনা ললিতপুরে।


একদম সিনেমার মতো একটি ঘটনা ঘটল ললিতপুরে। কিন্তু এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে গিয়েছে প্রশাসন। তার কারণ একটি  à¦…পহরণের ঘটনা তাক লাগিয়ে দিয়েছে সকলকেই। 

জানা গিয়েছে এক ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে বেশ কয়েকদিন ধরেই ঝগড়া অশান্তি চলছিল। ললিতপুর রেলস্টেশনের কাছে এই ওই ব্যক্তির বাড়ি। গত সোমবার নিজের তিন বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। তারপরেই মেয়ে এবং স্বামীর খোঁজে হন্যে হয়ে ঘুরতে থাকেন ওই মহিলা। ললিতপুর রেলস্টেশনে আরপিএফ দের কাছে তিনি অভিযোগ দায়ের করেন যে, তাঁর তিন বছরের বাচ্চা মেয়েকে একজন অপহরণ করেছে এবং তাকে নিয়ে পালিয়ে গিয়েছে ট্রেনে চড়ে। কিন্তু একবারের জন্যও তিনি পুলিশকে বলেন নি যে অপহরণকারী হলো তার স্বামী। 

স্টেশনের সমস্ত সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে আরপিএফ। সিসিটিভি ফুটেজ এ তারা দেখে যে ওই বাচ্চাটিকে নিয়ে অপহরণকারী একটি সুপারফাস্ট এক্সপ্রেসে স‌ওয়ার হয়েছে। সাথে সাথেই রেল পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হয় যে ট্রেনটিকে যত তাড়াতাড়ি সম্ভব ভোপালে পৌঁছে দিয়ে অপহরণকারী কে ধরা হবে। সেই অনুযায়ী প্রায় ২৫০ কিলোমিটার টানা ফোটানো হয় এক্সপ্রেস ট্রেন টিকে। অবশ্য মাঝখানে ঝাঁসি সহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেন টি দাঁড়ানোর কথা থাকলেও স্টেশনগুলোতে ট্রেনটিকে দাঁড় করানো হয়নি। 

ভোপালে পৌঁছে তল্লাশি শুরু করে রেল পুলিশ এবং ভোপাল পুলিশ। সেখানেই এই বাচ্চাটিকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকে। কিন্তু তখনই তাজ্জব হয়ে যায় পুলিশ তার কারণ বাচ্চাটি জানায় অপহরণকারী হলো তার বাবা। তারপরেই ওই ব্যক্তি এবং তার বাচ্চাটিকে আবার ললিতপুরে ফিরিয়ে আনে রেল পুলিশ। 

ললিতপুর ফিরিয়ে এনে ওই ব্যক্তিকে ধমক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে প্রথমেই সত্য গোপন করে যাওয়ার জন্য তীব্র ভর্ৎসনা করা হয়েছে ওই মেয়েটির মা'কে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।