অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারে অজান্তেই ক্ষতি ডেকে আনছেন আপনি আপনার শরীরের। জেনে নিন বিস্তারিত।

29th October 2020 12:35 pm Information
অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারে অজান্তেই ক্ষতি ডেকে আনছেন আপনি আপনার শরীরের। জেনে নিন বিস্তারিত।


সারা পৃথিবীতে সন্ত্রাসের কালো রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস।  এই ভাইরাসের শিকার হয়েছেন বহু মানুষ। প্রতিটি মানুষকে প্রশাসন সতর্ক করছে এই ভাইরাসের ছোঁয়া থেকে দূরে থাকার জন্য। তার জন্য সকলকে এই হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে ফেস মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। বর্তমানে প্রতিটি মানুষ স্যানিটাইজার ব্যবহার করছেন। কিন্তু স্যানিটাইজার এর অতিরিক্ত ব্যবহার অজান্তেই মানুষের বিপদ ডেকে আনছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, অতিরিক্ত স্যানিটাইজার এর ব্যবহার এবং সাবানের ব্যবহার মানুষের ত্বকের সমূহ ক্ষতি সাধন করছে। মানুষ যত বেশি হারে স্যানিটাইজার ব্যবহার করছেন , তত‌ই বেশি ত্বকের ভয়াবহ ক্ষতি সাধিত হচ্ছে। 

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করে মানুষের হাতে বিপজ্জনকভাবে র‌্যাশ বেরিয়েছে, অনেকের হাতেই লালচে দাগ হয়ে গিয়েছে, এবং হাতের চামড়া অত্যন্ত খসখসে হয়ে গিয়েছে। মানুষের হাতের চামড়ার যে কোষগুলো রয়েছে এবং তাতে যে ন্যাচারাল ময়েশ্চারাইজার রয়েছে সেগুলি অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারের ফলে ক্রমশ ধ্বংস প্রাপ্ত হচ্ছে।  
এবং প্রটেক্টিভ লিপিড লেয়ার গুলি  চরম ক্ষতির মুখে পড়ছে। যার ফলে অতিরিক্ত দূষণের ফলে চামড়ার মধ্যে দূষিত পদার্থ গুলি প্রবেশ করে ত্বকের নানান ক্ষতিসাধন করে থাকে। 
এর জন্য বিজ্ঞানীরা বলছেন স্যানিটাইজার অতিরিক্ত ব্যবহার না করে ময়েশ্চারাইজার বা তেল জাতীয় সাবান বেশি করে ব্যবহার করতে। অন্তত ২০ সেকেন্ড ধরে এই ধরনের সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে করোনার জীবাণু ধ্বংস হবে। 

তবে স্যানিটাইজার ব্যবহারে শুধুমাত্র যে ত্বকের চরম ক্ষতি সাধিত হচ্ছে তাই নয় নখের উপরেও প্রভাব পড়ছে। অনেকেরই নখ ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং কালো বর্ণের হয়ে যাচ্ছে। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, অতিরিক্ত স্যানিটাইজার এর ব্যবহারে চামড়ায় থাকা উপকারী ব্যাকটেরিয়া গুলি মারা পড়ে। যার ফলে শরীরের মধ্যে নানান সমস্যা দেখা দিতে বাধ্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে স্যানিটাইজার ব্যবহার করে সাথে সাথে সেই হাত দিয়ে খেলে পেটের নানা সমস্যা দেখা দেয় এবং স্যানিটাইজার ব্যবহার করেই যদি ঠোঁটে হাত দেওয়া হয় তাহলে ঠোঁট ফেটে যাওয়ার খুব‌ই সম্ভাবনা থাকে। স্যানিটাইজারে যে অ্যালকোহল থাকে তার শরীরে ত্বকের স্বাভাবিক তেল শুষে নিতে থাকে। আর এই স্বাভাবিক তেল যদি ত্বক থেকে হারিয়ে যায় তাহলে ত্বক অচিরেই তার সতেজতা হারাতে শুরু করে। তবে অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার না করে তেল জাতীয় সাবান এবং ময়েশ্চারাইজার  জাতীয় সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এবং যতটা সম্ভব নাকে-মুখে যখন তখন হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। সকলেই যদি সতর্ক থাকি তাহলে অচিরেই আমরা এই করোনা কে পরাজিত করতে সক্ষম হবো।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।