স্বামীকে খুন করে ঘরেই পুঁতে রেখে উপরে খাটে ঘুম দিলো স্ত্রী।

30th October 2020 1:15 pm News
স্বামীকে খুন করে ঘরেই পুঁতে রেখে উপরে খাটে ঘুম দিলো স্ত্রী।


অনেক সময় সমাজে এমন কিছু ঘটনা ঘটে যায় , যা রীতিমতো আমাদেরকে স্তম্ভিত করে দেয়। কিছু অপরাধমূলক ঘটনা দেখে রীতিমতো বিস্ময়ে হতবাক হয়ে যাই আমরা। ঠিক এমনই একটি ঘৃণ্য ঘটনা ঘটেছে গাইঘাটার গোয়ালবাথান এলাকায়। একটি নৃশংস ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য পড়ে গিয়েছে। স্বামীকে হত্যা করে ঘরের ভীতরেই পুঁতে রেখে তার উপরে খাট বিছিয়ে জোরদার ঘুম দিলো স্ত্রী এবং তার প্রেমিক। নিহত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার। ওই ব্যক্তির স্ত্রী অপরাধী স্বপ্না সরকার এবং তার প্রেমিক সুজিত দাস কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সুজিত দাস এর সাথে অবৈধ সম্পর্ক ছিল স্বপ্না। মিসড্ কলের মাধ্যমে আলাপ হয় স্বপ্না এবং সুজিতের । স্বপ্নাকে ধর্ম বোন পাতায় সুজিত। কিন্তু তার আড়ালে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকে তারা। বিষয়টির কথা জানতে পারেন স্বপ্নার স্বামী রামকৃষ্ণ সরকার। এই নিয়ে তাদের সংসারের নিত্য অশান্তি শুরু হয়। তাদের দুটি ছেলে রয়েছে। নিহত রামকৃষ্ণ বাবু শৌচালয়ের চেম্বার সাফাইয়ের কর্মচারী। সংসারের নিত্য অশান্তি হতে থাকায় রামকৃষ্ণ কে খুনের পরিকল্পনা করে স্বপ্না এবং সুজিত। সেইমতো আগে থেকে ছক কষে তারা। ঘটনার দিন সুজিতের বাড়িতে গিয়েছিল স্বপ্না এবং রামকৃষ্ণ। সেখানে রামকৃষ্ণ কে নিয়ে বাড়ির বাইরে গিয়ে আড়ালে মদ্যপান করে সুজিত এবং রামকৃষ্ণ। নেশা হতেই, ভারি কোন ধাতব বস্তু দিয়ে সজোরে রামকৃষ্ণের মাথায় আঘাত করে সুজিত। ঘটনাস্থলেই প্রাণ হারায় রামকৃষ্ণ। তারপরে রাতে স্বপ্না এবং সুজিত দুজনে মিলে নিহত রামকৃষ্ণের দেহ সুজিতের ঘরে নিয়ে যায়। সেখানে খাটের নিচে মেঝেতে গর্ত খুঁড়ে রামকৃষ্ণের দেহ পুঁতে দেয় সুজিত। তারপর সারারাত সুজিত এবং স্বপ্না রামকৃষ্ণের পুঁতে রাখা মৃতদেহের উপর শুয়ে থাকে। ভোর হতেই এলাকায় মদ্যপানের ওই জায়গায় রক্তের দাগ দেখে চাঞ্চল্য পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ আসে। কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায় না। কিন্তু গত বুধবার দিন সুজিতের ঘর থেকে অত্যাধিক দুর্গন্ধ পেয়ে এলাকার মানুষজন পুলিশকে তলব করেন। পুলিশ এসে সুজিতের মিউজিক খুঁড়তেই রামকৃষ্ণের নিথর দেহ উদ্ধার হয়। সাথে সাথে গ্রেপ্তার করা হয় সুজিত কে। সুজিতকে জেরা করতেই আসল তথ্য বেরিয়ে আসে। গ্রেপ্তার করা হয় স্বপ্নাকে। পুলিশ জানিয়েছে, ছোট গর্ত টিতে নিথর রামকৃষ্ণের দেহের হাড় পাঁজর ভেঙে কোনরকমে ঠেসে ঠেসে ঢোকানো হয়েছিল। 

এলাকার বাসিন্দারা স্বপ্না এবং সুজিতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।