অবশেষে বাংলার বুক থেকে বিদায় নিয়েছে বর্ষা। দেখুন বাংলায় কবে প্রবেশ করছে শীতের আমেজ

30th October 2020 2:00 pm News
অবশেষে বাংলার বুক থেকে বিদায় নিয়েছে বর্ষা। দেখুন বাংলায় কবে প্রবেশ করছে শীতের আমেজ


অবিশ্রান্ত বারিধারায় বাংলা কে স্নিগ্ধ করে অবশেষে ফেরার পালা বর্ষার। তার সাথেই হেমন্তের ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে দোরগোড়ায় এসে গিয়েছে শীত। এবার সারাবাংলায় তার শুভাগমনের পালা। স্যাঁতস্যাঁতে সাথে আবহাওয়ার পাঠ চুকিয়ে এবার আসতে চলেছে শুষ্ক শীতের সেই দিনগুলো। এমনিতেই দিল্লিতে ধোঁয়াশায় প্রাণ ওষ্ঠাগত হচ্ছে দিল্লিবাসীর। দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের ফলে প্রায়শই এরকম ঘন ধোঁয়াশার দেখা মেলে। 

গত বুধবার অর্থাৎ ২৮ শে অক্টোবর দেশের মাটি থেকে ফিরে গিয়েছে বর্ষা এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সাধারণত আবহাওয়া দপ্তর আগে ঘোষণা করেছিল বর্ষা বিদায় নেবে ১৭ ই সেপ্টেম্বর। কিন্তু বিদায় পর্ব কিছুটা বিলম্ব হয়ে বর্ষা বিদায় নিলো ২৮ শে অক্টোবর। ভারত থেকে ফিরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও। 

তবে জানা গিয়েছে দক্ষিণ স্থিত কিছু রাজ্যকে এখনো বর্ষা তার বারিধারায় ভিজিয়ে দিতে চলেছে। তবে উত্তর-পশ্চিম বাতাস তার আগমন ঘটেছে ভারতে। আবহাওয়া আস্তে আস্তে শুষ্ক হয়ে চলেছে। সেই সাথে ঠান্ডা হাওয়া বেশ উপভোগ করছেন ভারতবাসী। বাংলার বুকেও রাতের দিকে এবং ভোরের দিকে বেশ হিমেল হাওয়া বয়ে চলেছে। সব মিলিয়ে শীত  জানান দিচ্ছে, সে একেবারেই তৈরি বাংলার মাটিতে পাকাপাকিভাবে পা রাখার জন্য।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।