মাথার টাক লুকিয়ে বিয়ে করায় স্বামী ও শ্বশুরবাড়ির ওপর মানহানির কেস করলেন স্ত্রী

2nd November 2020 12:54 pm News
মাথার টাক লুকিয়ে বিয়ে করায় স্বামী ও শ্বশুরবাড়ির ওপর মানহানির কেস করলেন স্ত্রী


বিবাহের মূল অর্থ হলো বিশ্বাস।সেই বিশ্বাসে যদি একবার ভাঙ্গন ধরে যায় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব দুষ্কর হয়ে পরে। এই রকমই এক ঘটনা ঘটলো, মাথার টাক লুকিয়ে বিয়ে করার জন্য স্ত্রী স্বামীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন। 

বেশ কিছুদিন আগে 27 বছর বয়সী এক তরুণী বেসরকারি সংস্থায় কর্মরত এক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তরুণী নিজেও কর্মরত। চার্টার্ড একাউন্টেন্ট পদে নিযুক্ত আছেন তিনি। কিন্তু তিনি ঘুনাক্ষরেও টের পাননি যে তার স্বামীর মাথায় চুল নেই। বিবাহের পর বেশ কিছু দিন কাটানোর পরে ওই তরুণী জানতে পারেন তার স্বামীর মাথায় চুল নেই। নকল চুল পড়ে বিয়ে করতে এসেছিলেন তিনি। কিন্তু সত্যিই কোনদিন লুকিয়ে থাকে না। এই কথা একাউন্টেন্ট স্ত্রী জানতে পেরে হতাশ হয়ে পড়েন। তিনি মনে করেন বিশ্বাসের ওপর নির্ভর করেই সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই বিশ্বাসে ভাঙ্গন পড়েছে তার। তাই তিনি ৪০৬ ও ৫০০ ধারায় মামলা করেছেন। যদিও শ্বশুরবাড়ির লোকজন তাকে সমর্থন করেননি।শ্বশুর বাড়ির লোক পাশে না থাকা সত্ত্বেও তরুণী নিজের কথাতে অনড় এবং তার স্বামী যে তার প্রতি বিশ্বাস ভঙ্গ করেছেন সেটি স্বীকারোক্তি চেয়েছেন। মাথায় চুল না থাকার কারণে এইরকম পরিণতি হবে আশা করেননি স্বামী। আগেভাগেই জামিনের জন্য দরখাস্ত দিয়ে রেখেছেন আদালতে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।