কলকাতা হবে জল শূন্য। ভাবতেই অবাক লাগে কলকাতা শহরে জলের জন্য হাহাকার করবে। WWF জানিয়েছে ২০৫০ সালের পর পৃথিবীর অধিকাংশ মানুষকে ভুগতে হবে জলের জন্য। কলকাতা সাথে সাথে চীনকে ভুগতে হবে এই জলকষ্ট এ। ভারতের মধ্যে কলকাতা, মুম্বাই, অমৃতসর, পুনে, বেঙ্গালুরু, শ্রীনগর, বিশাখাপত্তনম, দিল্লি ইত্যাদির মতো জায়গায় সবথেকে বেশি জল কষ্ট দেখা দিতে পারে।
সমীক্ষায় জানা গেছে ভারতে নগরায়নের কাজ প্রচুর হচ্ছে। এর ফলে জলাভূমি প্রায় শূন্য হয়ে আসছে। গাছ কেটে সেখানে বড় বড় বিল্ডিং অফিস ইত্যাদি তৈরি করা হচ্ছে। গাছ কাটার ফলে পৃথিবী গরম হয়ে উঠেছে। এর ফলে জলাভূমি ও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ থেকে 50 বছরের মধ্যে ঢুকতে পারে কলকাতা এমনই জানাচ্ছে বিশেষজ্ঞরা।
তাই আজ থেকেই জল অপচয় করা বন্ধ করুন।