আবার ভূমিকম্প অনুভূত হল হিমাচল প্রদেশের বুকে।

7th November 2020 11:24 am News
আবার ভূমিকম্প অনুভূত হল হিমাচল প্রদেশের বুকে।


সারা পৃথিবী জুড়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাস এর শিকার হয়ে প্রাণ গেছে বহু মানুষের। চারদিকে মৃত্যুর বিভীষিকা বিরাজ করছে। এই পরিস্থিতির মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ গুলি মানুষের মৃত্যুভয়'কে আরও ত্বরান্বিত করছে। ভারতের বুকে ভূমিকম্পে আবার কেঁপে উঠল হিমাচল প্রদেশের মাটি। 
জানা গিয়েছে গতকাল শুক্রবার সকাল বেলাতেই শিমলা এবং তার আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই বিষয়ে জানা গিয়েছে সিমলার মৌসম বিভাগ এর তরফ থেকে। 

সকালবেলায় সিমলার বুকে এই ভূমিকম্প মানুষের মধ্যে তীব্র আতঙ্কে সূচনা করে দিয়েছিল। জানা গিয়েছে প্রথম ভূমিকম্প ঘটে হিমাচল প্রদেশের চম্পা জেলায়। সকাল প্রায় ৬:২৪ মিনিট নাগাদ ভূমিকম্প টের পাওয়া যায়। যদিও এই ভূমিকম্পের তীব্রতা খুব একটা বেশি ছিল না। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখা গিয়েছে ২.৯ । তীব্রতা কম হলেও ভূমিকম্প অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক ছোটাছুটি পড়ে যায় মানুষের মধ্যে। তবে সৌভাগ্যের বিষয় এই ভূমিকম্পে কোন হতাহতের খবর মেলেনি। 
জানা গেছে গত ২৩ শে অক্টোবর নাগাদ এই চম্বা জেলায় ২.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প ঘটেছিল। এবার সেই এলাকাতেই আবার ভূমিকম্প ঘটায় যথেষ্ট উদ্বিগ্ন বিজ্ঞানীরা। হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই এলাকায় বারবার ভূমিকম্প ঘটার ফলে এলাকাবাসীকে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।