ওজন কমাতে এই জিনিসগুলো খেয়ে দেখতে পারেন।ফল পাবেন খুব শীঘ্রই।

9th November 2020 1:26 pm Information
ওজন কমাতে এই জিনিসগুলো খেয়ে দেখতে পারেন।ফল পাবেন খুব শীঘ্রই।


লকডাউন এর ফলে অনেক শরীর চর্চা কেন্দ্র বন্ধ থাকার কারণে অনেকেরই শরীরে মেদ জমে যাওয়ার ঘটনা ঘটেছে। ওজন বেড়ে যাওয়াতে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন। ঘরে শরীর চর্চা করেও কোন ফল মিলছে না। অনেকে নিয়ম মেনে খাবার না খাওয়ার কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে। আবার কেউ কেউ অত্যাধিক খাবার খেয়ে নেওয়ার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে শরীরে নানা রকম ক্ষতি হচ্ছে। 

শরীরের ওজন কমাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে বারণ করেন ডাইটেসিয়ানরা। কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে ওজন বৃদ্ধি ঘটে। অনেকের ধারণা আছে ফ্যাট ও প্রোটিন জাতীয় খাবার খেলে নাকি মোটা হয়ে যায়। কিন্তু এই ধারণা ভুল। ফ্যাট ও প্রোটিন এই ধরনের খাদ্য খেলে কিন্তু ওজন অনেক ক্ষেত্রে কমে যায়।

কার্বোহাইড্রেট থেকে আমরা বেশি পরিমাণে ক্যালোরি পাই। কিন্তু কার্বোহাইড্রেট খেলে ওজন বৃদ্ধির এটি ব্যাপার থাকে। তাই ৫০% কার্বোহাইড্রেট ও বাকি ৫০ শতাংশ ভ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার খেয়ে ওজন কমানোর চেষ্টা করতে হবে।

শরীরে ফ্যাট গলিয়ে শক্তির জোগান দিতে কিটোসিস ফেজ শুরু করতে গেলে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ বেশি খেতে হবে।

কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন এই লো কার্ব ডায়েট এ বেশিদিন না প্রয়োগ করাই ভালো। এতে শরীরে অনেক অন্য প্রভাব পড়ে।ডায়েটের ফলে অনেক রকম শাকসবজি ফলমূল বাদ চলে যায় এগুলি দিনের পর দিন না খেলে শরীরে অসুস্থতা হতে পারে। শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় খাবার যথেষ্ট পরিমাণ খেতে হবে। তবে কোনো জিনিসই খুব বেশী পরিমান খাওয়া কখনোই উচিত না।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।