জেনে নিন কড়কনাথ মুরগীর অসামান্য উপকারিতা সম্পর্কে।

10th November 2020 5:00 pm Information
জেনে নিন কড়কনাথ মুরগীর অসামান্য উপকারিতা সম্পর্কে।


বর্তমানে এক জনপ্রিয় মুরগির ব্রিড হলো কড়কনাথ চিকেন বা যাকে বাংলার বুকে বলা হয় 'কালি মাসি'। অত্যন্ত প্রোটিনে ভরপুর এবং অত্যন্ত পুষ্টিকর এই চিকেন ব্রিড পাওয়া যায় মধ্যপ্রদেশের ঝাবুয়া শহরে। বর্তমানেই চিকেন ব্রেড তার অনন্য পুষ্টিগুণের জন্য সারা ভারতে সাড়া ফেলে দিয়েছে। ভারতের বহু রাজ্যে এই মুরগির খামার তৈরি করে কড়কনাথ মুরগি প্রতিপালন করা হচ্ছে। সাধারণত কড়কনাথ মুরগি সম্পূর্ণ কালো হয়ে থাকে। এমনকি এই মুরগির হাড় থেকে শুরু করে চামড়া, পালক, এবং এর ডিম সম্পূর্ণ কালো হয়ে থাকে। 

একটি সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক কড়কনাথ মুরগির ওজন হয় অন্তত ১.৫ কেজি। এর মাংস হয় সম্পূর্ণ কালো। কড়কনাথ মুরগির মাংসের রয়েছে এমনি সাধারণ মুরগির সাদা মাংসের তুলনায় ২৫% অতিরিক্ত প্রোটিন , এবং এর মাংস ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন C, E তে পরিপূর্ণ । এছাড়াও কড়কনাথ মুরগির মাংসের রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এবং নিয়াসিন । এছাড়াও কড়কনাথ মুরগির মাংসের রয়েছে ১৮ ধরনের অ্যামাইনো এসিড যার মধ্যে ৮ ধরনের অ্যামাইনো এসিড মানব শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এছাড়াও এতে পাওয়া যায় লিনোলিক এসিড যা দেশীয় সাদা মুরগির তুলনায় ২১% অতিরিক্ত পাওয়া যায়। কড়কনাথ মুরগি তে কোলেস্টেরলের পরিমাণ যথেষ্ট কম। এতে কোলেস্টেরলের পরিমাণ থাকে প্রতি ১০০ গ্রামে ১৮৪.৭৫ মিলিগ্রাম। এতে ফ্যাট থাকে মাত্র ০.৭৩% থেকে ১.০৩%। 
বর্তমানে এই মুরগির মাংস যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। এই মুরগির ডিম এখন ডায়েটিশিয়ানের কাছে অত্যন্ত কার্যকরী বলে বিবেচিত হচ্ছে। এর ডিম তোতলামি থেকে শুরু করে অ্যাস্থামা, নেফ্রিটিস প্রভৃতি শারীরিক সমস্যাগুলি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে কড়কনাথ মুরগির মাংস হার্টের রোগীদের ক্ষেত্রে যথেষ্ট  উপকারী বলে বিবেচিত হচ্ছে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।