কঠোর এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিহারের ক্ষমতা দখল করেছে এনডিএ। গতকাল মঙ্গলবার গভীররাতে নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভাবলাম এই নির্বাচনে যথেষ্ট লড়াই করে জিততে হয়েছে নীতীশ কুমার কে। এই নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, "বিহারে জনতার আশীর্বাদেই লোকতন্ত্র আবার বিজয় লাভ করেছে। বিজেপির সাথে এনডিএ যেভাবে সংকল্প এবং সমর্পণের দ্বারা কাজ করেছে তা অত্যন্ত অভিভূত করার মত। বিহারের জনতাকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি।"
২৪৩ টি আসনের মধ্যে বিহার বিধানসভায় বিজেপির দখলে গিয়েছে ১২৫ টি আসন। আরজেডির নেতৃত্বে মহাজোট এর দখলে এসেছে ১১০ টি আসন। যদিও গণণা হওয়ার প্রথম দিকে ভালোই এগিয়ে ছিলো মহাজোটের দল। কিন্তু তারপরেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। শেষে রাতে নির্বাচনের ফলে দেখা যায় যে বিহারের বুকে আবার ক্ষমতাসীন হলেন বিজেপি - নীতীশ কুমার। তবে রাজনৈতিক বিভিন্ন নেতারা বলেছেন যে শুধুমাত্র বিজেপির সাহচর্য থাকার দরুন নীতীশ কুমার ক্ষমতায় এসেছেন। তবে বিজেপি জানিয়েছে প্রতিশ্রুতি মাফিক নীতীশ কুমার কেই বিহারের মুখ্যমন্ত্রী করা হবে। নীতীশ কুমারের ভক্তদের মধ্যে আজকে বিরাট আনন্দের ঢেউ ছেয়ে গিয়েছে।
তবে আরজেডি অভিযোগ করেছে, বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি চালিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার টুইট করে বলেছেন, "ঠিক আছে বিহারের বলুন এবং মেয়েরা আরে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিহারের তাদের ভূমিকা সচেষ্ট বেশি। আমি এটা বিশ্বাস করি বিহারের নারী শক্তি কে এনডিএ আত্নবিশ্বাস দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছে। এই আত্মবিশ্বাসের ফলে বিহার আগামীদিনে আরও এগিয়ে যাবে।