অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রিপাবলিক ভারতের সাংবাদিক অর্ণব গোস্বামী। জামিন পেলেন তিনি।

12th November 2020 10:41 am News
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রিপাবলিক ভারতের সাংবাদিক অর্ণব গোস্বামী। জামিন পেলেন তিনি।


অবশেষে জামিন পেলেন রিপাবলিক ভারতের সাংবাদিক তথা প্রধান কর্ণধার অর্ণব গোস্বামী। অবশেষে অর্ণব গোস্বামী কে জামিনে মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে মহারাষ্ট্র পুলিশ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেন অর্ণব গোস্বামী কে। অন্বয় নায়েক ও তার মা ২০১৮ সালে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অর্ণব গোস্বামী কে গ্রেফতার করা হয়েছে বলা হয়েছিলো। গ্রেপ্তার করার চার থেকে পাঁচ দিনের মাথায় অবশেষে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন অর্ণব গোস্বামী কে। 

কিন্তু জামিন পেয়েছেন মানে এই নয় যে তিনি দেশের বাইরে চলে যেতে পারবেন। অর্ণব গোস্বামী কে দেশের মধ্যেই থাকতে হবে। তাকে সম্পূর্ণ তদন্তকারীদের সহায়তা করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্ণব গোস্বামীর জামিন পেয়েছেন। 

সুপ্রিম কোর্ট মুম্বাই পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন এইভাবে কখনো আত্মহত্যার প্ররোচনা দেওয়া যায় না। সবকিছু বিচার করেই শীর্ষ আদালত থেকে জামিন দিয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।