মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষার্থীদের জন্য আনলেন সু-খবর।

12th November 2020 1:18 pm News
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষার্থীদের জন্য আনলেন সু-খবর।


করোনার আবহে অসংখ্য মানুষ কর্মহীন জীবন যাপন করছিলেন। রাজ্যে দেখা গেছিল বেকারত্বের চরম দুর্যোগ। এরইমধ্যে পশ্চিমবঙ্গ সরকার বেকারত্ব দূরীকরণে কাজের এক সুবর্ণ সুযোগ আনলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আবার নতুনভাবে শুরু হবে টেট পরীক্ষা। পরের বছরের শুরুতেই নিয়োগ হবে নতুন শিক্ষক-শিক্ষিকারা।

নতুন করে শুরু হতে চলেছে টেট পরীক্ষা। নিয়োগ করা হবে শূন্য পদে শিক্ষক শিক্ষিকা।পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ১৬,৫০০। মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন যে আগামী বছরের মধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবেন।

এই বছরে করোনা পরিস্থিতি থাকার কারণেই কোন কিছুরই চাকরির পরীক্ষা হয়নি। তাই ২০২১ সালে টেট পরীক্ষা হবে বলে ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী।

এর আগে অনেকগুলো টেট পরীক্ষা জন্য অনেকে আবেদন করেছেন। প্রায় আড়াই লক্ষ মানুষকে পরীক্ষার আবেদন করেছেন। ‌এই করোনা পরিস্থিতিতে কীভাবে শিক্ষা পর্সাদ অফলাইনে পরীক্ষা নেবে সেটারই বিবেচনা করা হচ্ছে এখন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।