ভিখারি ভেবে যাকে ঠান্ডায় আশ্রয় দিলেন পুলিশ কর্তা শেষমেষ দেখলেন সেই ভিখারি তার ব্যাচের অফিসার।

14th November 2020 4:00 pm News
ভিখারি ভেবে যাকে ঠান্ডায় আশ্রয় দিলেন পুলিশ কর্তা শেষমেষ দেখলেন সেই ভিখারি তার ব্যাচের অফিসার।


জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি হয়তো আমরা কোনদিনই ভাবতে পারিনা। বলা যেতে পারে আমাদের জীবন হচ্ছে পুরো সিনেমার মতো। কখন কি ঘটনা ঘটবে তা আমরা আগে থেকে অবগত হতে পারি না। তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের একদল পুলিশ অফিসার।

মধ্যপ্রদেশের গালিয়ারে ঘটনাটি ঘটেছে। ডিসিপি রত্নেশ সিং এবং বিজয় সিং ঝাসী রোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা দূরে রাস্তায় একটি ভিখারিকে ঠান্ডায় কাতর হতে দেখেন। ভিখারিকে কাঁপতে দেখে ওই দুই ডি এস পি গাড়ি থেকে নেবে সেই ভিখারিকে নিজের জ্যাকেট ও নিজের জুতো দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারপর হঠাৎ করে ভিখারিকে নানা কথা জিজ্ঞাসা করতে করতে ওই দুই ডিএসপি জানতে পারেন ওই ভিখারি আসলে কেউ নয় তাদেরই ব্যাচের নিখোঁজ এক পুলিশকর্মী। 

ওই ডিএসপি জানিয়েছেন, ওই ভিখারির আসল পরিচয় হল মনিশ মিশ্র। ১৯৯৯ সালে ওই পুলিশ চাকরিতে যোগদান করেন। পুলিশে কর্মরত অবস্থায় থেকেই তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। অনেক চিকিৎসা করানো সত্বেও তার মানসিক ভারসাম্য ঠিক করা যায়নি বলেই জানা গিয়েছিল। তার কিছুদিন পরেই হঠাৎ করেই সেই পুলিশ কর্মী নিখোঁজ হয়ে পড়েন। 

এই পুলিশ অফিসার একসময় পুলিশ মহলে অনেক সম্মান অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়াতে ও দীর্ঘদিন তার খোঁজ না পাওয়াতে সেই পুলিশ কর্মীর স্ত্রী তার পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এতগুলি বছর সেই পুলিশ অফিসার ভিক্ষা করেই দিন কাটিয়েছেন। ওই দুই ডিএসপি ভাবতেও পারেননি যে মনীশের এমন অমানবিক পরিণতি হতে পারে। 

অনেক স্মৃতিচারণা করার পরেও মনীশের স্মৃতি ফেরানো যায় নি। তাই সমাজ সেবা সংগঠনের সাথে যোগাযোগ করে মনীশ কে সেখানে রাখা হয়েছে এবং সেখানেই দেখাশোনা করা হচ্ছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।