আসুন জেনে নিই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে ফেলবেন মেয়নিস স্যান্ডউইচ।

17th November 2020 4:08 pm News
আসুন জেনে নিই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে ফেলবেন মেয়নিস স্যান্ডউইচ।


সকালের জলখাবার এ আমরা অনেকেই স্যান্ডউইচ জাতীয় খাবার খেতে পছন্দ করি। যেহেতু লকডাউন এর জন্য এবং কোভিড-19 ভাইরাস এর জন্য বাইরের খাবার খাওয়া অনেকেই ত্যাগ দিয়েছেন বিশেষ করে বাচ্চাদের বাইরের খাবার খাওয়াতে চিকিৎসকরা বারণ করছেন তাই বাড়িতেই অনেকেই বাচ্চাদের জন্য নানা রকম সুস্বাদু খাবার বানিয়ে দিচ্ছেন। আসুন জেনে নিই কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন মেয়োনিজ স্যান্ডউইচ। 

উপকরণ - ১) চিকেন

২) মাখন

৩) আদা ও রসুন বাটা

৪) গোলমরিচ গুঁড়ো

৫) নুন

৬) তেজপাতা

৭) সাদা তেল

৮) পেঁয়াজ কুচি

৯) রসুন কুচি

১০) ক্যাপসিকাম কুচি

১১) গাজর কুচি

১২) গরম মসলা

১৩) ধনেপাতা

১৪) মেয়োনিজ

১৫) টমেটো কেচাপ


প্রণালী - প্রথমে একটি পাত্রে গরম জল করতে দিয়ে তার মধ্যে চিকেন গুলো দিয়ে দিতে হবে। এবার ওই পাত্রতে আদা ও রসুন বাটা গোলমরিচ গুঁড়ো, মাখন এবং একটি তেজপাতা দিয়ে ফুটতে দিতে হবে। চিকেন টি সেদ্ধ হয়ে গেলে চিকেন টাকে ভালো করে স্রেড করে নিতে হবে। তারপরে অপর একটি পাত্রে তেল গরম করে তারমধ্যে স্রেড করা চিকেন, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা, গরম মসলা, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভাল করে ভেজে নিতে হবে মিশ্রনটিকে।তারপরে মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে তার মধ্যে মেয়োনিজ ও টমেটো কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে পাউরুটির ভিতরে  à¦®à¦¿à¦¶à§à¦°à¦£à¦Ÿà¦¿ দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তারপরে পাউরুটির দুটো সাইডে মাখন লাগিয়ে গ্রিল করে নিতে হবে। তারপরে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন মেয়োনিজ স্যান্ডউইচ। 

বাচ্চারা এই খাবারটি খুবই পছন্দ করে। তাই সকাল বা বিকেলের জলখাবার এ ঝটপট বানিয়ে ফেলুন এই মেয়োনিজ স্যান্ডউইচ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।