শীতকালে হৃদরোগ থেকে মুক্তি পেতে খাদ্য অভ্যাস এর মধ্যে এই সমস্ত খাদ্য রাখুন। মুক্তি পাবেন অনেক রকম রোগ থেকে।

18th November 2020 1:35 pm Information
শীতকালে হৃদরোগ থেকে মুক্তি পেতে খাদ্য অভ্যাস এর মধ্যে এই সমস্ত খাদ্য রাখুন। মুক্তি পাবেন অনেক রকম রোগ থেকে।


লকডাউনে অনেকেই বাড়িতে বসে বসে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। যা আমাদের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। অনেকেরই খাদ্যাভ্যাস বদলে গেছে। শীতকালে নানা রকম রোগে মানুষ ভোগে। বিশেষ করে হৃদরোগের সমস্যা দেখা যায়। এছাড়াও হজমের একাধিক সমস্যা লক্ষ্য করা যায়। সেগুলো থেকে মুক্তি পেতে কিছু কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ভালই হয়। আসুন জেনে নেয়া যাক সেই খাদ্যাভাস গুলি কি কি।

শীতকালে সবথেকে ভয়ঙ্কর সমস্যা হলো পেট গরম বা হজমের সমস্যা। তাছাড়া হঠাৎ শীত বা হঠাৎ হঠাৎ গরম এই রকম আবহাওয়া থাকলে কারোর কারোর ভাইরাল জ্বর এই ধরনের সমস্যা গুলো দেখা যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য সবথেকে উপকারী সবজি হচ্ছে মুলো। মুলো হৃদরোগের সমস্যার সাথে সাথে হজমের ও নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। মূলো তে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় জ্বর-সর্দি এগুলো থেকে খুব সহজেই বাঁচা যায়। এছাড়া ভাইরাল ফিভার থেকেও রক্ষা পাওয়া যায়। এছাড়া মূলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

মুলো খেলে শুধুমাত্র যে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন তা নয় হৃদরোগের নানারকম সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। এছাড়াও ডায়াবেটিস পেশেন্ট যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে মুলো। 

তাই আজ থেকেই শুরু করুন মুলোর তরকারি-বা কাঁচা মুলো খাওয়া।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।