যোগীর রাজ্যে ফের ধর্ষণ দুই নাবালিকার

19th November 2020 11:19 am News
যোগীর রাজ্যে ফের ধর্ষণ দুই নাবালিকার


সারা ভারতে কয়েক মাসের মধ্যেই নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে । বিশেষ করে সম্প্রতি উত্তরপ্রদেশের বুকে ঘটে যাওয়া হাথরাস গণধর্ষণ কাণ্ড সারাদেশে তীব্র আলোড়ন ফেলে দিয়েছে। ‌ সমস্ত ঘটনা গুলি থেকে এই বিষয়টি খুবই উদ্বেগের যে ভারতে নারী সুরক্ষার দিকটি অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। আবারো এক নৃশংস ঘটনা ঘটলো সেই উত্তরপ্রদেশেই।

আবারো নৃশংসতা প্রকাশ পেল উত্তরপ্রদেশে। আবারো নৃশংস ভাবে হত্যা করা হলো দুই দলিত নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে সোমবার এ। বিকেলে মাঠে সবজি তুলতে গেলে আর ফিরে এলোনা ওই দুই নাবালিকা বোন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ওই দুই নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করার পরে ওই গ্রামের বাসিন্দা একজনের চোখে পড়ে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে। 

পরিবার সূত্রে অভিযোগ করা হয় যে ধর্ষণ করতে না পেরেই খুন করা হয়েছে ওই দুই নাবালিকাকে। পুলিশ প্রশাসন বডি দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছেন তদন্ত চলছে খুব তাড়াতাড়ি অভিযুক্ত গ্রেফতার হবে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।