সুভাষচন্দ্র বসু ছিলেন এক মহান দেশপ্রেমিক। আমাদের দেশের স্বাধীনতা অর্জনের পেছনে এনার অবদান অনেক। ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির প্রতি সন্মান ও শ্রদ্ধা বাড়াতে ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এক অটোওয়ালা নিজের জমানো পুঁজি দিয়ে প্রায় ১৩ ফুট উঁচু নেতাজির মূর্তি স্থাপন করেন।
অটোওয়ালা বসিরহাটের বাসিন্দা। নাম অজয় কুন্ডু। তার স্বপ্ন ছিল নিজের জমানো পুঁজি দিয়ে একদিন নেতাজির মূর্তি স্থাপন করবেন। যেমন কথা তেমনি কাজ। প্রায় পাঁচ বছর ধরে নিজের আয়ের জমানো কিছু পুঁজি দিয়ে শহরে বসালেন নেতাজির মূর্তি।
তার এই স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। কিন্তু অর্থের অভাবে তা পূরণ করতে পারেননি এতদিন। কিন্তু অটো চালিয়েই প্রায় পাঁচ বছর ধরে কিছু পরিমাণ টাকা জমিয়ে নেতাজির মূর্তি প্রতিস্থাপন করলেন ওই ব্যক্তি।
অজয় বাবু জানিয়েছেন, এই কাজে তাকে তার পরিবার-পরিজন খুবই সাপোর্ট করেছেন। এবং বসিরহাটের অনেকেই তাকে আশীর্বাদ করেছেন। অজয় বাবুর জন্য বসিরহাটের সকল বাসিন্দা গর্বিত।
এই মূর্তি তৈরি করতে খরচা হয়েছে প্রায় আড়াই লাখ টাকার মতো। এই মূর্তিটি প্রায় ১৫ ফুট লম্বা এবং ৫ ফুট চওড়া।