চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। চীনা সীমান্তে আমেরিকা পাঠালো যুদ্ধবিমান।

20th November 2020 11:48 am News
চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। চীনা সীমান্তে আমেরিকা পাঠালো যুদ্ধবিমান।


সারাবিশ্ব বর্তমানে দেখতে পাচ্ছে চীনের ঔদ্ধত্যপূর্ণ মেজাজ। প্রায় প্রতিবেশী প্রতিটি দেশের সাথেই কমবেশি বিবাদে লিপ্ত হয়েছে চীন। ভারতের সাথেও সীমান্তে যুদ্ধঘন আচরণ করছে চীন। 

 à¦¬à¦¿à¦¶à§‡à¦· করে আমেরিকার সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে চীনের। সমুদ্রে চীনের দাপট খর্ব করার জন্য আমেরিকান যুদ্ধজাহাজ গুলি টহল দিয়ে চলেছে মহাসাগরের বুকে। এবার চীন সীমান্তে  à¦¨à¦¿à¦œà§‡à¦¦à§‡à¦° যুদ্ধবিমান পাঠাল আমেরিকা। 

গত মঙ্গলবার আমেরিকার যুদ্ধ বিমান USA FB1 চীনের সীমান্ত ঢুকে তার কিছুক্ষণ পরেই সীমান্ত ছেড়ে বেরিয়ে আসে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে চীন সরকার। রাজনীতিবিদরা মনে করছেন, চীনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কে সংযত করার বার্তা দেওয়ার জন্যই চীনের সীমান্তে যুদ্ধ বিমান প্রবেশ করিয়েছে আমেরিকা। আমেরিকা এটাই দেখাতে চেয়েছে যে , যেকোনো রকম পরিস্থিতিতে আমেরিকা চীন কে উচিত শিক্ষা দিতে সদা সর্বদা প্রস্তুত। 

এছাড়াও আরব সাগরের মালাবার উপকূলে যৌথ মহড়া শুরু করেছে আমেরিকা এবং ভারতীয় নৌ-বাহিনী যাতে যোগদান করেছে অস্ট্রেলিয়া এবং জাপান নৌ বাহিনী। এই মুহূর্তে আমেরিকার সবথেকে শক্তিশালী বিমান বাহক যুদ্ধজাহাজ ইউএসএ নিমিৎজ্ অংশগ্রহণ করেছে। এছাড়াও অংশগ্রহণ করেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য। এই যুদ্ধ মহড়ায় চীনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে শক্তিশালী দেশ গুলি। চীনকে সবসময় সংযত থাকার বার্তা দেওয়া হচ্ছে। এই যুদ্ধ মহড়া চলবে আগামী ১৭ ই নভেম্বর থেকে আগামী ২০ শে নভেম্বর পর্যন্ত।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।