সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সিবিআই তদন্ত করতে গেলে আগে লাগবে রাজ্যের অনুমতি।

20th November 2020 1:55 pm News
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সিবিআই তদন্ত করতে গেলে আগে লাগবে রাজ্যের অনুমতি।


এক যুগান্তকারী নির্দেশ দিলো মহামান্য সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোন রাজ্যের অনুমতি ব্যতীত সেই রাজ্যের আভ্যন্তরীণ বিষয় গুলি সম্পর্কে আর তদন্ত করতে পারবেনা সিবিআই। অর্থাৎ রাজ্যে যেকোনো আভ্যন্তরীণ বিষয় হলে যদি সেখানে সিবিআই তদন্তের প্রয়োজন পড়ে তাহলে সবার আগে রাজ্যের অনুমতি নিতে হবে। বিরোধীদল গুলো  à¦…ভিযোগ করেছে যে বিজেপির ছত্রছায়ায় পরিচালিত কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকার গুলিকে চাপে রাখার জন্য সিবিআই কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যার জন্য ক্রমাগত এই অভিযোগের সম্মুখীন হয়ে মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ জারি করেছে। এর পরেই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি বিরোধী দল দ্বারা পরিচালিত রাজ্য সরকার গুলি। তবে রাজনীতির আঙ্গিনায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথেষ্ট অস্বস্তিতে ফেলে এসে কেন্দ্রীয় সরকার কে। আগামী বিধানসভা ভোটের আগেই সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্র সরকার কে যথেষ্ট প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দিলো বলে মনে করা হচ্ছে। 

সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে উত্তরপ্রদেশের সরকারি অফিসারদের দুর্নীতি সংক্রান্ত একটি মামলা কে কেন্দ্র করে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশিকা জারি করেছে যে, এবার থেকে কোন রাজ্যের অনুমোদন ব্যতীত কেন্দ্রীয় সরকার সিবিআইকে সেই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করতে পাঠাতে পারবে না। 

 

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে একুশের বিধানসভা ভোটের আগে দেশের মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ভীষণ রকম স্বস্তি প্রদান করেছে। কারণ ভোটের আগেই বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সিবিআই তদন্তের দাবি উঠতে থাকে কেন্দ্রের তরফ থেকে। এবার আদালতের এই নির্দেশে সেই দরজা রীতিমতো বন্ধ হয়ে গেল কেন্দ্রের কাছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।