ফেব্রুয়ারিতেই ভারতে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিন পাবে স্বাস্থ্য কর্মী এবং বয়ঃজ্যেষ্ঠ নাগরিকরা।

20th November 2020 4:39 pm News
ফেব্রুয়ারিতেই ভারতে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিন পাবে স্বাস্থ্য কর্মী এবং বয়ঃজ্যেষ্ঠ নাগরিকরা।


সারা পৃথিবীতে সন্ত্রাসের কালো রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস । এই ভাইরাসের কবলে পড়ে অকালে মৃত্যুর মুখে পতিত হয়েছে বহু নিরীহ মানুষের প্রাণ। চারিদিকে ধ্বনিত হচ্ছে অসহায় মানুষের করুণ আর্তনাদ। তবে সারা দেশেই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সুস্থতার সংখ্যা। 

সমগ্র ভারতবাসীর জন্য সুখবর নিয়ে এলো পুনের সিরাম ইনস্টিটিউট । শ্রীরাম ইন্সটিউটের অধিকর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন আগামী নতুন বছরের প্রারম্ভেই করোনার ভ্যাকসিন হাতে পাবেন স্বাস্থ্য কর্মী এবং প্রবীর নাগরিকরা। এই অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন তারা। তবে তিনি জানিয়েছেন প্রতিটি ভারতবাসীর এই অক্সফোর্ড ভ্যাকসিন নিতে সময় লাগবে প্রায় ২ থেকে ৩ বছর। তার কারণ এত বিপুল সংখ্যায় ভ্যাকসিন এর উৎপাদনের জন্য যথেষ্ট সময় লেগে যাবে। এছাড়াও সমগ্র ভারতবাসীর জন্য ভ্যাকসিন তৈরিতে যে ব্যাপক পরিমাণ টাকা খরচ হবে, তার জন্যেও সময় আরও দীর্ঘায়িত হবে। ২০২৪ সালের মধ্যেই সমস্ত ভারতবাসীর অন্তত দুটি করে ভ্যাকসিনের ডোজ পেয়ে যাবেন। 

পুনাওয়ালা বলেছেন , অক্সফোর্ডের তৈরি করা কোভিশিল্ড আগামী বছরের ফেব্রুয়ারী নয় তো মার্চের প্রারম্ভেই বয়স্ক নাগরিক এবং স্বাস্থ্য কর্মীদের হাতে এসে পৌঁছে যাবে। সমস্ত ভারতবাসীকে এই ভ্যাকসিন নিতে হবে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আগামী বছরের এপ্রিল মাস থেকে সাধারণ মানুষ প্রায় ৫০০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে করোনার এই ভ্যাকসিন নিতে পারেন। সকলকে অন্তত দুটি করে নিতে হবে। 

এখন অপেক্ষা শুধুমাত্র করোনার এই ভয়াবহতা দূর হয়ে পরিস্থিতি আবার আগের মত স্বাভাবিক হওয়ার।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।